চট্টগ্রাম ০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

তৃণমূলে সমর্থন বাড়ছে, নির্বাচনী সমীকরণে নতুন আলোচনা

চকরিয়া-পেকুয়ার নির্বাচনী মাঠে সালাহউদ্দিনের গণসংযোগ: ভোটার প্রত্যাশায় নতুন গতি

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ১১:১৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি:
চকরিয়া-পেকুয়ার নির্বাচনী মাঠে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদের গণসংযোগ দিন দিন আরও বেগবান হচ্ছে। ২ ডিসেম্বর থেকে তৃণমূলে ধারাবাহিক সফর, পথসভা ও জনসংযোগে অংশ নিয়ে তিনি নির্বাচনী মাঠে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মাঠ পর্যায়ে এমন সক্রিয় প্রচারণা নির্বাচনকে প্রতিযোগিতামূলক করে তুলছে।

বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, সালাহউদ্দিন আহমদের সফরকে কেন্দ্র করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। অনেকে ফুল দিয়ে সংবর্ধনা দিচ্ছেন, কেউ অপেক্ষা করছেন তার সঙ্গে সরাসরি কথা বলার জন্য। রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, তৃণমূলে এসব উপস্থিতি সমর্থকদের সংগঠিত হওয়ার ইঙ্গিত বহন করছে।

সম্প্রতি কাকারা ইউনিয়নের মাজেরপাড়ি পথসভায় সালাহউদ্দিন আহমদ প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ভোটাররা সুযোগ দিলে সড়ক, সেতু, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।” তরুণ ভোটারদের একটি অংশ মনে করছেন, উন্নয়নভিত্তিক পরিকল্পনা তাদের ভোটের সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।

চকরিয়া-পেকুয়া রাজনৈতিকভাবে দীর্ঘদিন ধরেই প্রতিযোগিতামূলক এলাকা। ভোটের অঙ্ক এখানে অনেকটাই নির্ভর করে তৃণমূল সংযোগ, জনপ্রিয়তা এবং স্থানীয় সমস্যার বাস্তব সমাধানের ওপর। এ অবস্থায় সালাহউদ্দিন আহমদের টানা প্রচারণা অন্য প্রার্থীদের জন্য চাপ তৈরি করবে বলে ভোটারদের মন্তব্য।

ভোটাররা বলছেন, “কে কত জনপ্রিয় তা নয়—কে বাস্তবিক উন্নয়ন করতে পারবে সেটাই দেখবো।” অন্যদিকে প্রচারণা বাড়ার সাথে সাথে নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশও তৈরি হয়েছে। পোস্টার, সভা-সমাবেশ এবং প্রচারণা পুরো জনপদকে সরব করে তুলেছে। তবে ভোটারদের মন্তব্য, শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করাই যে কোনো প্রার্থীর সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

তৃণমূলে সমর্থন বাড়ছে, নির্বাচনী সমীকরণে নতুন আলোচনা

চকরিয়া-পেকুয়ার নির্বাচনী মাঠে সালাহউদ্দিনের গণসংযোগ: ভোটার প্রত্যাশায় নতুন গতি

আপডেট সময় : ১১:১৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫