সীমান্তবর্তী এলাকায় চোরাচালান ঠেকাতে বিজিবির টানা অভিযান
কুমিল্লায় ৬০ বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
- আপডেট সময় : ০৫:২৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সেক্টরের সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) গেল এক সপ্তাহে প্রায় ২ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান।
বিজিবি জানায়, ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্তবর্তী এলাকায় চিরুনি অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
তথ্য মতে, অভিযানে ভারতীয় শাড়ি, কম্বল, শাল-চাদর, কসমেটিকস সামগ্রী, ওষধ, আতশবাজি, গরু, সিএনজি, পিকআপসহ বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী জব্দ করে বিজিবি। এর মধ্যে প্রায় ৯৩ লাখ টাকার ভারতীয় শাড়ি এবং ১ কোটি ৮০ লাখ টাকার বেশি খাদ্যসামগ্রী রয়েছে। এছাড়া মাদকদ্রব্যের তালিকায় বিদেশি মদ, গাঁজা ও ইস্কাফ সিরাপ পাওয়া গেছে।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বলেন, “বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন। সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে এ তৎপরতা আরও জোরদার করা হবে।”














