চট্টগ্রাম ০৯:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

জমিজমা বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা, আহত তিনজন

উজিরপুরে ধান কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

মাহবুব হাসান, বরিশাল
  • আপডেট সময় : ০৬:৪৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুণ্ডপাশা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধ এবং ধান কাটা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতরা হলেন— বাদশা সরদারের মা রোকেয়া বেগম (৭০), মকবুল হোসেন এবং তার স্ত্রী পারুল বেগম (৫৫)। মঙ্গলবার দুপুরে বিরোধপূর্ণ সম্পত্তিতে ধান কাটতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নূর মোহাম্মদ সরদার ও মকবুল সরদার পরিবারের সাথে একই বাড়ির বাচ্চু সরদারের জমি নিয়ে বিরোধ চলছিল।

বিরোধের জের ধরে ধান কাটার সময় বাঁধা দিতে গেলে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে মকবুল সরদারের স্ত্রী পারুল বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহত পারুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর উজিরপুর থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের হয়েছে। এ বিষয়ে পারুল বেগমের পুত্রবধূ তন্বী আক্তার অভিযোগ করে বলেন, “অনধিকার প্রবেশ করে বাদশা সরদারের নেতৃত্বে একদল লোক আমাদের পরিবারের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারধর করে। উল্টো আমাদের নামে মিথ্যা মামলা দেয়া হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

জমিজমা বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা, আহত তিনজন

উজিরপুরে ধান কাটা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩

আপডেট সময় : ০৬:৪৬:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫