চট্টগ্রাম ০৬:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, গঠন করা হলো একাধিক উপ-কমিটি

লৌহজংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শেখ মোঃ লিখন, লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ২১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে লৌহজং উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ্ ফারজানা ববি মিতু।

সভায় আলোচকরা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও মহান বিজয়ের চেতনা তুলে ধরেন এবং দিবসগুলোকে সুষ্ঠু, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। এছাড়া সফল আয়োজন নিশ্চিত করতে একাধিক উপ-কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বাসেত সাত্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মো. জীবন ইবনে মাসুম, সহকারী নির্বাচন অফিসার মো. জুয়েল, একাডেমিক সুপারভাইজার মাহফুজা নাসরিন কেয়া, লৌহজং থানা তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

নির্ধারিত কর্মসূচি:
১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে গোয়ালীমান্দ্রা মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ৩১ বার তোপধ্বনি, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, প্যারেড ও ডিসপ্লে, জাতীয় পতাকা উত্তোলন, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া, প্রীতি ফুটবল ম্যাচ, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী ভিন্নধর্মী আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ ফারজানা ববি মিতু বলেন—
“জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগ এবং মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। উপজেলা প্রশাসনের এই প্রস্তুতি দিবসগুলো সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মর্যাদায় উদযাপনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, গঠন করা হলো একাধিক উপ-কমিটি

লৌহজংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫