চট্টগ্রাম ০১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঢাকা-সিলেট মহাসড়কে র‍্যাবের চেকপোস্টে অভিযান

র‍্যাবের অভিযানে নরসিংদীতে কভার্ড ভ্যান ভর্তি ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী
  • আপডেট সময় : ০৫:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নরসিংদীর রায়পুরা উপজেলায় বিশেষ অভিযানে কভার্ড ভ্যান ভর্তি ১০০ (একশত) কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১) নরসিংদী। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে র‍্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার) মো. আরিফুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন—যশোরের কোতয়ালী থানার ইছালী ইউনিয়নের জগমোহনপুর এলাকার আ. মান্নানের ছেলে সাজেদুর রহমান ওরফে জনি (৪৫) এবং নীলফামারী জেলার জলঢাকা থানার গুলমুন্ডা ইউনিয়নের তিলাই গ্রামের আসাদ উল্লাহর ছেলে তরিকুল ইসলাম ওরফে রাজন (৩০)। এসময় তাদের কাছ থেকে কভার্ড ভ্যান ভর্তি ৪টি বড় প্লাস্টিকের বস্তায় লুকানো অবস্থায় একশত কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব কমান্ডার মো. আরিফুল ইসলাম জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক বিরোধী অভিযান পরিচালনার মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মরজাল বাজার এলাকা সংলগ্ন ঢাকা-সিলেট মহাসড়কের চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি হলুদ রঙের কভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ভেতরে লুকানো অবস্থায় গাঁজা সহ দুইজনকে আটক করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে নগদ ৯ হাজার ৭শ টাকা এবং ৩টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়পুরা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে র‍্যাব জানায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা-সিলেট মহাসড়কে র‍্যাবের চেকপোস্টে অভিযান

র‍্যাবের অভিযানে নরসিংদীতে কভার্ড ভ্যান ভর্তি ১০০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

আপডেট সময় : ০৫:১৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫