চট্টগ্রাম ০৬:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

আদর্শ ব্রাদার্সের দাবি—পুলিশ অবৈধভাবে ট্রাক ও তেল আটক করেছে

রায়গঞ্জ থানায় পাম তেল আটকের অভিযোগ, আত্মসাতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সম্মেলন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের রায়গঞ্জ থানা কর্তৃক আদর্শ ব্রাদার্স ভান্ডারের ১৩ হাজার ৯৫০ কেজি বা ৭৫ ড্রাম পাম ওয়েল তেল আটকের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মেলন কক্ষে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আয়োজনে উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, আদর্শ গ্রুপের চেয়ারম্যান মোঃ সাদিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।

সম্মেলনে বক্তারা জানান, আদর্শ ব্রাদার্স ভান্ডারের ট্রেড লাইসেন্সসহ সব কাগজপত্র বৈধ থাকা সত্ত্বেও গত ২১ নভেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে আনা পাম ওয়েল তেল রায়গঞ্জ থানা পুলিশ আটক করে। পরে থানায় মামলা নং ৯, তারিখ ১৮/১১/২০২৫, জি আর-১৪৬/২০২৫ (রায়) দায়ের দেখিয়ে ট্রাক ও তেল জব্দ করা হয়।

তারা জানান, ২১ নভেম্বর রাতে যমুনা সেতু পূর্ব টোল প্লাজার ভিডিওতে ট্রাকটি দৃশ্যমান আছে এবং জিপিএস রেকর্ডেও তেলের তথ্য নিশ্চিত করা হয়েছে। আটক তেলের মোট মূল্য ২৩ লাখ ২১ হাজার ২৫০ টাকা।

এ ঘটনায় আদর্শ গ্রুপের কর্মকর্তারা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ‘অবৈধ আটক ও আত্মসাতের অভিযোগ’ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা অভিযোগ করেন, আদর্শ ব্রাদার্স ভান্ডারসহ আদর্শ গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের কারণে চাঁপাইনবাবগঞ্জে বহু বেকার যুবকের কর্মসংস্থান হয়েছে। অথচ অযথা হয়রানি করে ব্যবসায়িক পরিবেশ ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

আয়োজক পক্ষ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া ও জব্দকৃত ট্রাকসহ তেল দ্রুত ফেরত প্রদানের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আদর্শ ব্রাদার্সের দাবি—পুলিশ অবৈধভাবে ট্রাক ও তেল আটক করেছে

রায়গঞ্জ থানায় পাম তেল আটকের অভিযোগ, আত্মসাতের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সম্মেলন

আপডেট সময় : ০৭:১৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫