চট্টগ্রাম ১২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

হুমায়ূন কবীরের উদ্যোগে মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার

মুর্শিদাবাদে হুমায়ূন কবীরের উদ্যোগে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, আইনশৃঙ্খলা কড়া

আন্তর্জাতিক ডেস্ক,সারাদেশ৭১
  • আপডেট সময় : ১১:২১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মুর্শিদাবাদ: ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের ৩৩ বছর পর আজ (শনিবার) মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ূন কবীর। কলকাতা হাইকোর্টে দায়ের করা মামলায় ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ না করায় ভিত্তিপ্রস্তর স্থাপনে বর্তমানে কোনো আইনি বাধা নেই।

হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, রাজ্য সরকারকে আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে এবং নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতে হবে। মুর্শিদাবাদে পুলিশ, র‍্যাফ ও বিএসএফসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

হুমায়ূন কবীর জানিয়েছেন, “মূল ইভেন্ট দুপুর ১২টায় শুরু হবে। দুই ঘণ্টা কোরআন পাঠ করা হবে, কোনো রাজনৈতিক বক্তৃতা বা দলের পতাকা থাকবে না। আমি ২ হাজার স্বেচ্ছাসেবকের সঙ্গে উপস্থিত থাকব।”

হুমায়ূন বর্তমানে মুর্শিদাবাদের ভরতপুর আসন থেকে বিধায়ক। বাবরি মসজিদ নির্মাণের ঘোষণার পর রাজ্যের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। তৃণমূল কংগ্রেস তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বহিষ্কার করেছে এবং হুমায়ূন আগামী ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হুমায়ূন কবীরের উদ্যোগে মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থা জোরদার

মুর্শিদাবাদে হুমায়ূন কবীরের উদ্যোগে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন, আইনশৃঙ্খলা কড়া

আপডেট সময় : ১১:২১:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫