চট্টগ্রাম ০২:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর রাতেই মরদেহ হস্তান্তর

বিএসএফের গুলিতে নিহত সবুজ মিয়ার লাশ ফেরত দিল ভারত: পতাকা বৈঠকের পর হস্তান্তর

আশিকুজ্জামান রানা স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:০০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্তে বিএসএফের গুলিতে নিহত সবুজ মিয়ার মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাত ৯টার দিকে নাজিরগোমানী সীমান্তের ৮৬৮/৩ এস পিলার এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ ডিসেম্বর ভারতের শমসেরনগর এলাকার পচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫ নম্বর পিলারের কাছে কয়েকজন বাংলাদেশি গরু আনার উদ্দেশ্যে সীমান্তের শূন্যরেখার দিকে এগিয়ে গেলে ভারতীয় ১৫৬ চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়া (৩০) নিহত হন। পরে বিএসএফ তার মরদেহ ভারতীয় অভ্যন্তরে নিয়ে যায়।

ঘটনাটি জানার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একাধিকবার পতাকা বৈঠকের আহ্বান জানায়। সারাদিন আলোচনার পর বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে নিহত সবুজ মিয়ার মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য, নিহতের স্বজনসহ পাটগ্রাম থানা পুলিশের সদস্যরা। পরিবার ও স্থানীয়দের সান্ত্বনা জানানো হয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের পর রাতেই মরদেহ হস্তান্তর

বিএসএফের গুলিতে নিহত সবুজ মিয়ার লাশ ফেরত দিল ভারত: পতাকা বৈঠকের পর হস্তান্তর

আপডেট সময় : ০৭:০০:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫