চট্টগ্রাম ০৪:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নান্দাইলে বিএনপির উদ্যোগে গণ-দোয়া অনুষ্ঠিত

নান্দাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

হুমায়ুন কবির, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিএনপি চেয়ারপার্সন ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টায় পৌর এলাকার চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এ গণ-দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উপজেলা বিএনপির আহবায়ক ও ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় এবং পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক বাবু পল্লব রায়ের নেতৃত্বে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। দোয়া মাহফিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি ইয়াসের খান চৌধুরী বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাঁর সারাটি জীবন দেশ ও মানুষের কল্যাণে ব্যয় করেছেন। আজ তিনি অসুস্থ। দেশের স্বার্থে তাঁর সুস্থতা প্রয়োজন। আসুন আমরা সবাই দেশনেত্রীর জন্য দোয়া করি।”

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে খালেদা জিয়ার চিকিৎসার সবকিছু নজরদারি করছেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন—

নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান লিটন,

যুগ্ম-আহবায়ক বাবু পল্লব রায়,

উপজেলা বিএনপির সদস্য সচিব এনামুল কাদির,

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক রবিউল করিম ভূঁইয়া বিপ্লব প্রমুখ।

মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আকরাম হোসেন ফেরদৌস।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নান্দাইলে বিএনপির উদ্যোগে গণ-দোয়া অনুষ্ঠিত

নান্দাইলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০৭:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫