বুধহাটা থেকে হাড়িভাঙ্গা—তিন স্থানে পথসভা, উলামা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত দিন কাটালেন এমপি প্রার্থী
আশাশুনিতে এমপি প্রার্থী রবিউল বাশারের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ২৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় শুরা সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার আশাশুনি উপজেলায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন।
শুক্রবার (০৫ ডিসেম্বর) সকাল ১০টায় বুধহাটা ইউনিয়নের সর্ববৃহৎ মৎস্য সেট মহেশ্বরকাটিতে ব্যাপক গণসংযোগের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু করেন তিনি।
গণসংযোগে প্রার্থীর সফরসঙ্গী ছিলেন—জেলা কর্মপরিষদ সদস্য অ্যাড. আব্দুস সোবহান মুকুল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কার সিদ্দিক, সেক্রেটারি প্রফেসর আব্দুল গফফার, উপজেলা নায়েবে আমির মাওলানা নুরুল আবছার মুরতাজা, নায়েবে আমির মাওলানা মোশারফ হোসেন, বুধহাটা ইউনিয়ন আমির মাওলানা আব্দুল ওয়াদুদ, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট শহিদুল ইসলাম প্রমুখ।
বিকাল ৪টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে উপজেলার ওলামা বিভাগ আয়োজিত উলামা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এমপি প্রার্থী হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।
সন্ধ্যা ৬টায় হাড়িভাঙ্গা বাজারে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ এবং সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আব্দুল হাই।
পথসভায় আরও বক্তব্য রাখেন—অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, মাওলানা আবু বক্কার সিদ্দিক, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, সেক্রেটারি মাওলানা আনোয়ারুল হক, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, কর্মপরিষদ সদস্য এবিএম আলমগীর পিন্টু, মেম্বার সিরাজুল ইসলাম ও মাছুম বিল্লাহ খান প্রমুখ।
পথসভা শেষে প্রধান অতিথি দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করেন।






















