চট্টগ্রাম ০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

অগ্নিদগ্ধ ও অসুস্থ অবস্থায় পাওয়া নুরজাহান পরিবারে ফিরতে চান; স্থানীয়দের মানবিক সহায়তার আহ্বান

কাউখালী কলেজসংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবতী রোহিঙ্গা তরুণী উদ্ধার, প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা

মোং ইব্রাহিম হাওলাদার – পিরোজপুর জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৯৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পিরোজপুরের কাউখালী উপজেলার কলেজসংলগ্ন এলাকায় কয়েকদিন ধরে অজ্ঞাত অবস্থায় ঘুরে বেড়াতে দেখা গেছে এক যুবতী রোহিঙ্গা তরুণীকে। স্থানীয়দের সহযোগিতায় জানা যায়, তার নাম মোছাঃ নুরজাহান আক্তার, বয়স প্রায় ২০-২২ বছর।

৪ ডিসেম্বর ২০২৫, বুধবার দুপুরে সাংবাদিক মোং ইব্রাহিম হাওলাদার ঘটনাস্থলে গিয়ে তার সঙ্গে কথা বলেন। এ সময় নুরজাহান জানান, তিনি মূলত কক্সবাজারের টেকনাফ থানার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। কয়েকদিন আগে ‘দুর্বৃত্তরা তার বাবা-মাকে হত্যা করেছে’ বলে দাবি করেন তিনি। এ ঘটনা মানতে না পেরে তিনি ক্যাম্প ছেড়ে বের হয়ে আসেন এবং বিভিন্ন স্থানে ঘুরতে ঘুরতে কাউখালী উপজেলায় চলে আসেন।

স্থানীয়রা জানান, তরুণীর পরনে থাকা কাপড় এলোমেলো এবং শরীরের কিছু অংশে পোড়া ও ক্ষতচিহ্ন রয়েছে। তার কথাবার্তাও অসংলগ্ন, যা দেখে ধারণা করা হচ্ছে মানসিকভাবে তিনি কিছুটা অসুস্থ। এলাকাবাসী প্রথমে তার পরিচয় জানতে চাইলে তিনি বিভ্রান্ত অবস্থায় শুধু তার বাবার নাম “মোং শফিকুল ইসলাম (৪৬)” বলে উল্লেখ করেন।

নুরজাহান আরও জানান, “আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। আমাকে কেউ সাহায্য করেন। আমি আল্লাহকে ডাকছি।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা তার ভাষা পুরোপুরি বুঝতে না পারায় বিষয়টি প্রশাসনের কাছে তুলে ধরার অনুরোধ করেছেন। এলাকাবাসীর দাবি, তরুণীর নিরাপত্তা ও চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে পুলিশের সহায়তা প্রয়োজন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে তার পরিবার বা পরিচিত কারো কাছে তথ্য পৌঁছাতে পারে—এমন আশা প্রকাশ করেন উপস্থিত লোকজন। তারা জানান, “নুরজাহানের পরিবার হয়তো কোথাও তাকে খুঁজছে। একটি শেয়ারও তাকে পরিবারে ফিরিয়ে দিতে পারে।”

মানবিক বিবেচনায় নুরজাহানের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কাউখালী উপজেলার সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অগ্নিদগ্ধ ও অসুস্থ অবস্থায় পাওয়া নুরজাহান পরিবারে ফিরতে চান; স্থানীয়দের মানবিক সহায়তার আহ্বান

কাউখালী কলেজসংলগ্ন এলাকায় অজ্ঞাত পরিচয়ের এক যুবতী রোহিঙ্গা তরুণী উদ্ধার, প্রশাসনের সহযোগিতা প্রত্যাশা

আপডেট সময় : ০৫:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫