চট্টগ্রাম ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত—স্ব পদে বহাল আশরাফ ভূঁইয়া

সোনারগাঁ উপজেলা যুবদল নেতা আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

সজীব মিয়া | নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

সজীব মিয়া,  নারায়ণগঞ্জ প্রতিনিধি।
সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। বুধবার (৪ ডিসেম্বর) যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—সংগঠনের নীতি–আদর্শ, সাংগঠনিক মূল্যায়ন এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পূর্বের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনা করা হয়েছে। সেই সঙ্গে আশরাফ ভূঁইয়াকে তার স্ব-পদে পুনর্বহালের সিদ্ধান্ত অনুমোদন করেছেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন।
বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন সংগঠনের সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া।

পুনর্বহাল ঘোষণা পেয়ে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয় নেতারা মনে করছেন—অভিজ্ঞ ও মাঠের রাজনীতিতে সক্রিয় আশরাফ ভূঁইয়া পুনরায় দায়িত্ব পালন করলে সংগঠন আরও সুসংগঠিত ও গতিশীল হবে।

নেতাকর্মীদের প্রত্যাশা, তার নেতৃত্বে সোনারগাঁ যুবদল আগের মতো সাংগঠনিক শক্তি ধরে রেখে ভবিষ্যৎ কর্মসূচি সফলভাবে এগিয়ে নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত—স্ব পদে বহাল আশরাফ ভূঁইয়া

সোনারগাঁ উপজেলা যুবদল নেতা আশরাফ ভূঁইয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার

আপডেট সময় : ১১:০৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫