চট্টগ্রাম ০৬:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

আম বয়ানের মধ্য দিয়ে শুরু, দেশজুড়ে মুসল্লিদের ঢল

লালমনিরহাটে রুহানী নগর ৩ দিনব্যাপী ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু

মো: একরামুল ইসলাম আশিক
  • আপডেট সময় : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৫২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাটের আদিতমারী উপজেলার রুহানী নগর এলাকায় আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর ২০২৫) দুপুর ২টায় আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী রুহানী নগর ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম। বয়ানের মাধ্যমে ইজতেমার উদ্বোধন করেন প্রধান বক্তা সিরাজগঞ্জের আলেম মোতালিবুর রহমান সাইফি।

উদ্বোধনী বক্তব্যে তিনি ইসলামের দাওয়াত, তাওহীদের গুরুত্ব, নৈতিকতা, চরিত্র গঠন ও উম্মাহর ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মুসলিম জীবনে পরস্পরের প্রতি সহযোগিতা, আন্তরিকতা ও ধর্মীয় মূল্যবোধ পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

এছাড়াও জমিয়াতুল উলামা–ই–ইসলাম সংযুক্ত জামিয়া কারিমীয়া রুহানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো. আব্দুর রহমান কারিমী বয়ান পেশ করেন। তিনি তার বক্তব্যে মুসলিম সমাজে নামাজ, আমল, আখলাক, আত্মশুদ্ধি ও ইলম অর্জনের গুরুত্ব তুলে ধরেন।

ইজতেমাকে কেন্দ্র করে রুহানী নগর এলাকায় তৈরি হয়েছে শান্তিপূর্ণ, ধর্মীয় ও উৎসবমুখর পরিবেশ। দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা ইজতেমাস্থলে ভিড় করছেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, ইজতেমা চলাকালীন আরও বহু আলেম ওলামা ইসলামী জীবন গঠনে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে বয়ান প্রদান করবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আম বয়ানের মধ্য দিয়ে শুরু, দেশজুড়ে মুসল্লিদের ঢল

লালমনিরহাটে রুহানী নগর ৩ দিনব্যাপী ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু

আপডেট সময় : ০৫:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫