মানিকগঞ্জ হরিরামপুরে রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে বিশেষ দোয়া মাহফিল
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় হরিরামপুরে দোয়া মাহফিল
- আপডেট সময় : ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ১০৬ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের হরিরামপুরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) উপজেলার কান্ঠাপাড়া বাজারে অনুষ্ঠিত এই মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও স্থানীয় ছাত্র-যুব সংগঠনের সদস্যরা।
দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মৃধা মোঃ গোলাম রসূল শাহীনের সার্বিক সহযোগিতায়।
উপস্থিত বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য বিশেষ দোয়া করেন। উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক আলতাফ হোসেন বক্তব্যে বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার সুস্থতা আজ দেশের গণতন্ত্রকামী মানুষের প্রধান প্রত্যাশা।”
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনাসহ বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত সকলের মাঝে ছিল আবেগঘন পরিবেশ।














