চট্টগ্রাম ০৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বিশ্বকাপের আগেই পূর্ণাঙ্গ নির্বাচক প্যানেল গঠনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎপরতা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন নির্বাচক নিয়োগে জরিপ শুরু করেছে বিসিবি

খেলাধুলা, সারাদেশ৭১
  • আপডেট সময় : ০৯:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আবারও নতুন নির্বাচকের সন্ধানে নেমেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন হান্নান সরকার। তাঁর বিদায়ের পর গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাক প্রায় সাত মাস দায়িত্ব সামলান।

পরে সেপ্টেম্বর মাসে হান্নানের শূন্যস্থান পূরণে নির্বাচক প্যানেলে যুক্ত হন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। ফলে তিন সদস্যের প্যানেল গঠিত হলেও বেশিদিন তা স্থায়ী হয়নি। গত ২৭ সেপ্টেম্বর নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান আব্দুর রাজ্জাক। বিসিবির সর্বশেষ নির্বাচন শেষে এখন তিনি হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের দায়িত্বে রয়েছেন।

রাজ্জাকের বিদায়ের পর গত দুই মাস ধরে নির্বাচকের দায়িত্ব পালন করছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং হাসিবুল হোসেন শান্ত। তবে নতুন একজনকে যুক্ত করে তিন সদস্যের পূর্ণাঙ্গ প্যানেলে ফেরার উদ্যোগ নিয়েছে বিসিবি।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদিন ফাহিম জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন নির্বাচক নিয়োগের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, “যখনই উপযুক্ত কাউকে পাওয়া যাবে, আমরা যুক্ত করব। বিশ্বকাপের পর নিতে হবে—এমন কোনো শর্ত নেই। যোগ্য কাউকে পেলেই তাকে নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হবে।”

বিসিবির এই উদ্যোগে নির্বাচক প্যানেলে নতুন রূপ আসার সম্ভাবনা দেখা দিয়েছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের গঠন ও কৌশল নির্ধারণে নতুন নির্বাচক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছে ক্রিকেট মহল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিশ্বকাপের আগেই পূর্ণাঙ্গ নির্বাচক প্যানেল গঠনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তৎপরতা

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই নতুন নির্বাচক নিয়োগে জরিপ শুরু করেছে বিসিবি

আপডেট সময় : ০৯:২০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫