চট্টগ্রাম ০২:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

স্কুল মাঠ দখল, অননুমোদিত মেলা ও প্রশাসনের অজ্ঞতায় ক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবক

অনুমতি ছাড়াই নওগাঁ স্কুল মাঠে চলছে বাণিজ্য মেলা: প্রশাসন-সভাপতি কেউই জানেন না

সারাদেশ৭১,নওগাঁ
  • আপডেট সময় : ১০:১৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ শহরের প্রাণকেন্দ্র হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ের মাঠে গত দুই সপ্তাহ ধরে চলছে একটি বাণিজ্য মেলা, যার বিষয়ে জানেন না বিদ্যালয় পরিচালনা-কমিটির সভাপতি এবং প্রশাসন। বিদ্যালয়ের মাঠ দখলে নিয়ে চারদিকে টিনের ঘেরা এবং কাঠের কাঠামো তৈরি করে বসানো হয়েছে প্রায় ৫০টি স্টল। পোশাক, গয়না, খেলনা, খাবার, গৃহস্থালি পণ্য ছাড়াও রয়েছে নাগরদোলা, নৌকা, ড্রাগনসহ বিভিন্ন রাইড। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলমান এই মেলায় প্রবেশের জন্য দর্শনার্থীদের দিতে হচ্ছে ২০ টাকার টিকিট—যা নিয়েও প্রশ্ন উঠেছে।

মেলার ব্যানারে “সার্বিক সহযোগিতায় নওগাঁ জেলা পুলিশ” লেখা থাকলেও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, এ মেলার সঙ্গে জেলা পুলিশের কোনো সম্পৃক্ততা নেই এবং ব্যানার সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

বিদ্যালয়ে চলছে বার্ষিক পরীক্ষা। ঠিক এই সময় বিশাল মেলা বসানোয় শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষার্থীদের। বিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়ায় শিক্ষার্থীদের বিকল্প পথ দিয়ে মাঠে প্রবেশ করতে হচ্ছে।

মেলার আয়োজক রাজশাহী শিল্প অ্যান্ড বেনারসি জামদানি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির স্বত্বাধিকারী রহিদুল ইসলাম দাবি করেছেন, প্রধান শিক্ষক লিখিত অনুমতি দিয়েছেন এবং জেলা প্রশাসনের অনুমতির জন্য আবেদন করা হয়েছে।

তবে হাট নওগাঁ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা-কমিটির সভাপতি ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জান্নাত আরা তিথি জানান, “প্রধান শিক্ষক এককভাবে মাঠে মেলার অনুমতি দিতে পারেন না। এ বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি।”

প্রধান শিক্ষক এস.এম. নাজমুল হাসান বলেন, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির অনুরোধে মাঠ ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে এবং সভাপতিকে মৌখিকভাবে জানানো হয়েছে।

নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “মেলা আয়োজনের একটি আবেদন এসেছে, অনুমোদনের প্রক্রিয়া চলছে।”

এদিকে মেলা ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হলেও, স্কুল খোলা থাকা অবস্থায় কিভাবে মেলা পরিচালিত হবে—তা নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্কুল মাঠ দখল, অননুমোদিত মেলা ও প্রশাসনের অজ্ঞতায় ক্ষুব্ধ শিক্ষার্থী-অভিভাবক

অনুমতি ছাড়াই নওগাঁ স্কুল মাঠে চলছে বাণিজ্য মেলা: প্রশাসন-সভাপতি কেউই জানেন না

আপডেট সময় : ১০:১৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫