চট্টগ্রাম ০৩:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রতি সপ্তাহে দু’দিন ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হবে বিনামূল্যের র‌্যাবিস ভ্যাকসিন

ভূরুঙ্গামারীতে আবারও বিনামূল্যে র‌্যাবিস ভ্যাকসিন: প্রতি সোম ও বৃহস্পতিবার সেবা পাবেন ভুক্তভোগীরা

মোঃ হাফিজুল ইসলাম
  • আপডেট সময় : ০৮:৪৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৮১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় বিনামূল্যের জলাতঙ্ক প্রতিরোধী র‌্যাবিস ভ্যাকসিন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে উপজেলা পরিষদের পক্ষ থেকে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) এর আওতায় ৩৫০ ভায়াল র‌্যাবিস ভ্যাকসিন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ভ্যাকসিন হস্তান্তর করেন উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার। এ সময় হিসাব সহকারী সাজ্জাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, দীর্ঘদিন ধরে ভূরুঙ্গামারীতে র‌্যাবিস ভ্যাকসিনের সংকট দেখা দিলে সাধারণ মানুষকে বিপাকে পড়তে হয়। নিয়মিত সভা, মতবিনিময় ও গণমাধ্যমে অভিযোগ উপস্থাপনের পর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। পরে সীমিত পরিমাণে হলেও ৩৫০ ভায়াল ভ্যাকসিন সরবরাহ করা সম্ভব হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান,
“আগের রুটিন অনুযায়ী প্রতি সোম ও বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কুকুর বা বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীদের বিনামূল্যে র‌্যাবিস ভ্যাকসিন দেওয়া হবে। একটি ভায়াল থেকে চারজন রোগীকে ভ্যাকসিন দেওয়া সম্ভব। ফলে মোট ১৪০০ রোগী এই সুবিধা পাবেন।”

তিনি আরও বলেন, পর্যাপ্ত ভ্যাকসিন নিশ্চিত করতে সহায়তার জন্য সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়রা আশা করছেন, নিয়মিত ভ্যাকসিন সরবরাহ চলমান থাকলে ভবিষ্যতে কামড়ানো রোগীদের আর চিকিৎসার জন্য দূরে যেতে হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

প্রতি সপ্তাহে দু’দিন ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হবে বিনামূল্যের র‌্যাবিস ভ্যাকসিন

ভূরুঙ্গামারীতে আবারও বিনামূল্যে র‌্যাবিস ভ্যাকসিন: প্রতি সোম ও বৃহস্পতিবার সেবা পাবেন ভুক্তভোগীরা

আপডেট সময় : ০৮:৪৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫