চট্টগ্রাম ০৫:১৭ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

করুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক-অভিভাবকদের ২৪ দফা অভিযোগ

নলছিটিতে সরকারি প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ, অভিভাবক-শিক্ষকদের ক্ষোভ

মাহাবুব হাসান
  • আপডেট সময় : ০৮:৩১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটি উপজেলার করুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মলিনা রানীর বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও কর্তৃত্ববাদী আচরণের অভিযোগ উঠেছে। তার অধীনস্থ সহকারী শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী এবং অভিভাবকরা দীর্ঘদিন ধরে হয়রানির শিকার বলে অভিযোগ করেছেন।

অভিযোগে জানা যায়, যোগদানের পর থেকেই প্রধান শিক্ষিকা মলিনা রানী বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, বিভিন্ন বরাদ্দ আত্মসাৎ, ভয়ভীতি প্রদর্শন, অসদাচরণসহ নানা ধরনের অনিয়ম করে আসছেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে—

নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত না থেকেও হাজিরায় স্বাক্ষর করা

১১টায় এসে ১২টার আগে বিদ্যালয় ত্যাগ

স্লিপ ও কনটিনজেন্সির বরাদ্দ আত্মসাৎ

বিভিন্ন অনুষ্ঠানের অর্থ আত্মসাৎ

বিদ্যালয়ের সরঞ্জাম বাড়িতে নিয়ে যাওয়া ও বিক্রি করা

শিক্ষকদের নামাজের জায়গা ভাঙচুর ও ধর্মীয় কাজে বাধাদান

মিড-ডে মিলের রুটি আত্মসাৎ

শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ

রুটিনে ক্লাস থাকা সত্ত্বেও ক্লাস না নেওয়া

অভিভাবকদের সঙ্গে অসদাচরণ

বিদ্যালয়ের মাঠে শিশুদের খেলাধুলায় বাধা

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

বিভিন্ন জিনিস বাকিতে নিয়ে টাকা পরিশোধ না করা

বিদ্যালয়ের টিউবওয়েল ও মোটর মেরামত না করায় পানির সংকট

চক, ডাস্টার, কাগজ, কলম, এমনকি পরীক্ষার খাতা পর্যন্ত না কেনা

এছাড়া অভিযোগ রয়েছে—সরকারি নিয়মে প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি না থাকলেও তিনি শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ নিয়েছেন এবং সহকারী শিক্ষকদের শারীরিকভাবে হেনস্তা করেছেন।

সহকারী শিক্ষকরা অভিযোগ করে বলেন, “এই প্রধান শিক্ষিকার অধীনে আমরা আর কাজ করতে চাই না। তিনি থাকলে আমরা থাকব না।”

অভিভাবকরাও জানান, প্রধান শিক্ষিকার আচরণে তারা অতিষ্ঠ। তারা শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে তার দ্রুত অপসারণ দাবি করেছেন।

স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা ঐক্যবদ্ধভাবে প্রধান শিক্ষিকা মলিনা রানীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

করুয়াকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষক-অভিভাবকদের ২৪ দফা অভিযোগ

নলছিটিতে সরকারি প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ, অভিভাবক-শিক্ষকদের ক্ষোভ

আপডেট সময় : ০৮:৩১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫