চট্টগ্রাম ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার

পরিচিতি সভায় হঠাৎ উত্তেজনা, সাংবাদিকদের লক্ষ্য করে তালাবদ্ধ ও আগুন দেওয়ার হুমকি

রাজশাহীতে সাংবাদিক হেনস্তা ও তালাবদ্ধের হুমকি: দুই এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ

মোস্তাফিজ – বিশেষ প্রতিনিধি, রাজশাহী
  • আপডেট সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ১০১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর পর্যটন মোটেলে এনসিপির দুই পক্ষের মধ্যে উত্তেজনার সময় দায়িত্ব পালন করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন কর্মরত সংবাদকর্মীরা। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে নবগঠিত রাজশাহী জেলা আহ্বায়ক কমিটির পরিচিতি সভা ও সংবাদ সম্মেলন চলাকালে এই ঘটনা ঘটে।

জানা যায়, এনসিপির মহানগর কমিটির একটি অংশ—অন্তত ৩০ জনের একটি দল—জেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলমকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অনুষ্ঠান পণ্ড করার চেষ্টা চালায়। এ সময় ‘হানগর কমিটির’ দুই নেতা সভাকক্ষে ঢুকে সংবাদকর্মীদের উদ্দেশ্যে কক্ষে থেকে বের হয়ে যেতে সরাসরি হুকুম দেন। এমনকি সাংবাদিকরা না বের হলে দরজায় তালা মেরে ভেতরে আগুন দেওয়ার হুমকিও দেওয়া হয়।

হঠাৎ এমন হুমকিতে কর্মরত সাংবাদিকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং একাট্টা হয়ে সেই দুই হুমকিদাতা নেতাকে পর্যটন মোটেল থেকে বের করে দেন। পরে এনসিপি নেতাকর্মী ও সংবাদকর্মীদের মধ্যে দীর্ঘ সময় ধরে তর্ক-বিতর্ক চলে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, জড়িত দুই নেতার শাস্তি না হওয়া পর্যন্ত এনসিপির কোনো কর্মসূচি মিডিয়ায় কাভার করা হবে না।

ঘটনার পর সন্ধ্যায় সংবাদকর্মীরা পর্যটন মোটেল ত্যাগ করলেও এনসিপির নেতাকর্মীরা সেখানে অবস্থান করে। পুরো ঘটনার জেরে স্থানীয় সাংবাদিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পরিচিতি সভায় হঠাৎ উত্তেজনা, সাংবাদিকদের লক্ষ্য করে তালাবদ্ধ ও আগুন দেওয়ার হুমকি

রাজশাহীতে সাংবাদিক হেনস্তা ও তালাবদ্ধের হুমকি: দুই এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ

আপডেট সময় : ০৭:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫