চট্টগ্রাম ০৫:২৮ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সংবাদ প্রকাশের পর কথিত মানববন্ধন; ভুক্তভোগীদের প্রশ্ন—সত্য চাপা দিতেই কি এমন উদ্যোগ?

দুর্গাপুরে সংবাদ প্রকাশের পর নিষিদ্ধ আ.লীগ নেতার নেতৃত্বে কথিত মানববন্ধন আয়োজন

মমিন
  • আপডেট সময় : ০৮:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৬৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর দুর্গাপুরে সাব-রেজিস্ট্রার অফিসের অনিয়ম–দুর্নীতি নিয়ে জাতীয় দৈনিক অগ্রযাত্রায় সংবাদ প্রকাশের পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার নেতৃত্বে এক কথিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুল মোতালেব এবং মাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন লায়ন।

মানববন্ধনে অংশ নেন সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী কর্মচারী, নকলনবিশ, বিভিন্ন দলিল লেখকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে ২৪ নভেম্বর “দুর্গাপুর সাবরেজিস্টার অফিসের অনিয়ম–দুর্নীতি” শীর্ষক একটি অনুসন্ধানমূলক ভিডিও প্রতিবেদন প্রকাশ করে জাতীয় দৈনিক অগ্রযাত্রা। এতে অফিসে দীর্ঘদিন ধরে চলে আসা নানা অনিয়ম, দুর্নীতি, ঘুষ বাণিজ্য, সেচ্ছাচারিতা এবং দালাল চক্রের কৌশলী কর্মকাণ্ড তুলে ধরা হয়। সংবাদ প্রকাশের পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

সংবাদে যাদের নাম উঠে এসেছে, তারা নিজেদের রক্ষার সফরে এই কথিত মানববন্ধন আয়োজন করেছে বলে জানান সাধারণ মানুষ।

সাব-রেজিস্ট্রার অফিসে হয়রানির শিকার এক ভুক্তভোগী বলেন, “দুর্গাপুর সাবরেজিস্টার অফিসে দালাল চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরে ঘুষ বাণিজ্য চলে আসছে। সত্য প্রকাশ করতে গিয়ে সাংবাদিকরা সাহস দেখিয়েছেন। এখন তারা কথিত মানববন্ধনের মাধ্যমে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে—যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে।”

দুর্গাপুর পৌর বিএনপির ৫ নম্বর ওয়ার্ড সভাপতি নূর হোসেন বলেন, “সাখাওয়াত হোসেন লায়ন আওয়ামী লীগের চিহ্নিত ক্যাডার। দলের ক্ষমতাসীন সময় তিনি প্রকাশ্যে অস্ত্র নিয়ে মহড়া দিতেন এবং বিএনপি-জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালাতেন। তার নেতৃত্বে কথিত মানববন্ধন জনগণ মেনে নেবে না। আমরা তার দ্রুত গ্রেপ্তার দাবি করছি।”

এ বিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন লায়ন মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

দুর্গাপুর উপজেলা সাব-রেজিস্ট্রার নাজমুল হোসেন বলেন, “এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ প্রকাশের পর কথিত মানববন্ধন; ভুক্তভোগীদের প্রশ্ন—সত্য চাপা দিতেই কি এমন উদ্যোগ?

দুর্গাপুরে সংবাদ প্রকাশের পর নিষিদ্ধ আ.লীগ নেতার নেতৃত্বে কথিত মানববন্ধন আয়োজন

আপডেট সময় : ০৮:১৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫