চট্টগ্রাম ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

চক্রশো কানন আবাসিকের পেছনের বস্তিতে আগুন—পাঁচটি ইউনিটের দ্রুত চেষ্টায় বড় দুর্ঘটনা এড়ানো গেল

চট্টগ্রামের অক্সিজেনে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পাঁচ ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

সারাদেশ৭১,চট্টগ্রাম
  • আপডেট সময় : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম নগরের অক্সিজেন এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে চক্রশো কানন আবাসিক এলাকার পেছনের বস্তিতে আগুন দেখা দিলে মুহূর্তেই চারদিকে ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পাশের কেডিএস ফ্যাক্টরি এলাকা। এতে শ্রমিক ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, অনেকে ধারণা করেন—ফ্যাক্টরি এলাকাতেই আগুন লেগেছে।

সকাল ৯টা ৫০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা সাব্বির জানান, হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে সবাই ভেবেছিলেন কেডিএস ফ্যাক্টরিতে আগুন লেগেছে। তবে দ্রুত ফায়ার সার্ভিস এসে পরিস্থিতি সামাল দেয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন বলেন, বস্তিতে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পাঁচটি ইউনিট কাজ শুরু করে। আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় কেউ আহত হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে।

অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক দেখা দিলেও দ্রুত নিয়ন্ত্রণে আনার ফলে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চক্রশো কানন আবাসিকের পেছনের বস্তিতে আগুন—পাঁচটি ইউনিটের দ্রুত চেষ্টায় বড় দুর্ঘটনা এড়ানো গেল

চট্টগ্রামের অক্সিজেনে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পাঁচ ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

আপডেট সময় : ০৮:৪৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫