চট্টগ্রাম ০৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

হারবাং ইউনিয়নে অবৈধ বালু ব্যবসার দৌরাত্ম্য, পাহাড় ও বনাঞ্চল হুমকির মুখে

হারবাংয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: পরিবেশ ধ্বংসের শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ০৫:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ছিউনি খাল, সাবানঘাটা, সেগুনবাগান, গয়ালমারা, কাট্টলি ও কোরবানিয়া ঘোনা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ডজন ডজন ডাম্পারযোগে পাচার করা হচ্ছে বিপুল পরিমাণ বালু, আর এতে জড়িত একটি প্রভাবশালী সিন্ডিকেট কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক সংলগ্ন করমহুরী পাড়া থেকে শুরু করে পাহাড়ি জনপদের বিভিন্ন ছড়ায় বসানো হয়েছে একাধিক সেলু মেশিন। কোথাও শ্রমিকদের বেলচা দিয়ে বালু তুলতে দেখা গেছে। এসব অনিয়ন্ত্রিত উত্তোলনের ফলে পাহাড়ি এলাকা ও ছড়ার দুই পাশে দেখা দিয়েছে ভাঙন। স্থানীয়রা জানান, সাম্প্রতিককালে ধসের আশঙ্কা আরও বেড়ে গেছে।

উত্তোলিত বালুগুলো সাবানঘাটা ও সেগুনবাগান এলাকায় মজুত করে প্রতিদিন ৭০–৮০টি ডাম্পারের মাধ্যমে পাচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এর ফলে গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যান চলাচলে বাড়ছে বিপত্তি, পাশাপাশি সংরক্ষিত বনাঞ্চলের পরিবেশও গুরুতর হুমকির মুখে পড়ছে।

‘বাধা দিলে হুমকি’ – অভিযোগ স্থানীয়দের

স্থানীয় বাসিন্দারা বলেন, অতীতে অনিয়ন্ত্রিত বালু উত্তোলনের কারণে বহু আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। বর্তমানে আবারো সেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হচ্ছে। অভিযোগ রয়েছে—অবৈধ বালু উত্তোলনে বাধা দিলে হুমকি দেয়া হয়, তাই কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পান না।

এ বিষয়ে জানতে চাইলে খানে আলম নামের এক ব্যক্তি বলেন, সরকারি ইজারা করা জায়গায় পর্যাপ্ত বালু না মেলায় বিনিয়োগকৃত টাকা উদ্ধার করতেই তারা বালু তুলছেন। তবে তিনি বনাঞ্চলে বালু উত্তোলনের অভিযোগ অস্বীকার করেন।

প্রশাসনের আশ্বাস: ‘আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূপায়ণ দেব বলেন, “এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের সহকারী বন সংরক্ষক মো. দেলোয়ার হোসেন জানান, “তদন্তে যদি দেখা যায় বালু উত্তোলন বনভূমির ভেতরে হচ্ছে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বন ও পরিবেশ রক্ষায় বন বিভাগ সর্বদা তৎপর।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

হারবাং ইউনিয়নে অবৈধ বালু ব্যবসার দৌরাত্ম্য, পাহাড় ও বনাঞ্চল হুমকির মুখে

হারবাংয়ে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব: পরিবেশ ধ্বংসের শঙ্কায় আতঙ্কে স্থানীয়রা

আপডেট সময় : ০৫:২৪:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫