চট্টগ্রাম ০৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

খালেদা জিয়ার শারীরিক অবনতি; দোয়া মাহফিলে ব্যস্ত মণিরামপুরের বিএনপি নেতাকর্মীরা

মণিরামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল; নির্বাচনী প্রচারণা স্থগিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৪৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর প্রতিনিধিঃ

যশোরের মণিরামপুরে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় শনিবার (২৯ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে একাধিক বিশেষ দোয়া মাহফিল। বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠন এবং জোট শরিক দল জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ দোয়া মাহফিলের আয়োজন করে।

খালেদা জিয়া ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার শারীরিক অবনতির কারণে যশোর-৫ (মণিরামপুর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব ধরনের নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। বিষয়টি নিশ্চিত করেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী এড. শহীদ মোঃ ইকবাল হোসেন।

শনিবার বিকালে মশ্বিমনগর ইউনিয়ন বিএনপির আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন এড. শহীদ মোঃ ইকবাল হোসেন। এদিকে বিএনপি জোটের শরীক দল জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের মণিরামপুর উপজেলা শাখাও আলাদা দোয়া মাহফিলের আয়োজন করে। সেখানে প্রধান অতিথি ছিলেন শরীক দলের মনোনয়নপ্রত্যাশী মাওলানা রশীদ বিন ওয়াক্কাস।

এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মনোনয়নপ্রত্যাশী মোঃ আসাদুজ্জামান মিন্টুর উপস্থিতিতে মণিরামপুর পৌর শহরেও অনুষ্ঠিত হয় আরেকটি বিশেষ দোয়া মাহফিল। বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সারাদিনব্যাপী আয়োজিত এসব মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং আলোচনা করেন তার রাজনৈতিক অবদান নিয়ে।

উপজেলা বিএনপির নেতৃবৃন্দ জানান, আজ রবিবার (৩০ নভেম্বর) মণিরামপুরের বিভিন্ন মসজিদে দিনব্যাপী বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এছাড়া মনোনয়নপ্রত্যাশী ও স্থানীয় নেতারা নিজেদের ফেসবুক আইডিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পোস্ট শেয়ার করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

খালেদা জিয়ার শারীরিক অবনতি; দোয়া মাহফিলে ব্যস্ত মণিরামপুরের বিএনপি নেতাকর্মীরা

মণিরামপুরে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল; নির্বাচনী প্রচারণা স্থগিত

আপডেট সময় : ০৭:৩৯:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫