চট্টগ্রাম ১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

বৃহৎ জনসমাগমে কেন্দ্রীয় ও জেলা নেতাদের অংশগ্রহণ, বাগমারা উন্নয়নে নানা দিক নির্দেশনা

বাগমারায় বিএনপি মনোনীত প্রার্থীর স্মরণকালের বৃহত্তম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, রাজশাহীঃ
রাজশাহীর বাগমারায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর স্মরণকালের অন্যতম বৃহত্তম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে চারটায় হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির সভাপতি বেলাল উদ্দীন শাহ। সঞ্চালনা করেন তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আ.ন.ম সামসুর রহমান মিন্টু।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা বিএনপির আহবায়ক ও বাঘা-চারঘাট আসনের ধানের শীষের প্রার্থী আবু সাঈদ চাঁদ। বিশেষ বক্তা ছিলেন রাজশাহী-৪ বাগমারা আসনের ধানের শীষের প্রার্থী ও উপজেলা বিএনপির আহবায়ক ডিএম জিয়াউর রহমান।

সভায় আরও বক্তব্য রাখেন—সাইফুল ইসলাম মার্সাল, বিশ্বনাথ সরকার, সরদার সানিয়াত হোসেন শুভ, আব্দুর রাজ্জাক, আব্দুল মালেক, মাসুদুর রহমান সজল, মাসুদুর রহমান লিটন, শফিকুল আলম সমাপ্ত, অ্যাডভোকেট শামসাদ বেগম মিতালী, শামসুজ্জোহা সরকার বাদশা, আব্দুল জলিল, মামুনুর রশীদ মামুন, এসএম শামীম, আকুল হোসেন মিঠু, ফায়সাল সরকার ডিকোসহ উপজেলা ও জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সভা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
সভায় ডিএম জিয়াউর রহমান বলেন, “বাগমারা কৃষি, শিক্ষা ও শিল্পখাতে পিছিয়ে আছে। আধুনিক বাগমারা গড়তে ধানের শীষকে বিজয়ী করা জরুরি।”
প্রধান অতিথি দুলু বলেন, “ডিএম জিয়া তৃণমূলে জনপ্রিয়। যাচাই-বাছাই করে তারেক রহমানই উপযুক্ত প্রার্থী নির্বাচন করেছেন।”

জনসভায় হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বৃহৎ জনসমাগমে কেন্দ্রীয় ও জেলা নেতাদের অংশগ্রহণ, বাগমারা উন্নয়নে নানা দিক নির্দেশনা

বাগমারায় বিএনপি মনোনীত প্রার্থীর স্মরণকালের বৃহত্তম নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫