চট্টগ্রাম ০৪:৩১ অপরাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
নান্দাইলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি নেত্রকোণায় জমি বিরোধে হামলা-হুমকি, নষ্ট করা হলো আমনের চারা শিবচরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি, উঠল ঐক্যের ডাক বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কটিয়াদীতে দুই দফায় র‌্যালি-সমাবেশ কুসরকের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে নাহিদ-জাকারিয়া ওষুধে মেয়াদ শেষ, খাবার তৈরিতে অনিয়ম; খুলনায় বড় অঙ্কের জরিমানা নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার নানা আয়োজনে হরিরামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৭ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে কার্যক্রম শুরু বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ

সার বিক্রয়ে অনিয়মের অভিযোগ, হস্তক্ষেপে ইউএনও—এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

হাতীবান্ধায় সারের সংকট: চাহিদামতো সার না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধ

আশিকুজ্জামান রানা, স্টাফ রিপোর্টার, লালমনিরহাট
  • আপডেট সময় : ০৮:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় চাহিদামতো সার না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকেরা লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন। রোববার সকাল ১১টার দিকে উপজেলার অডিটরিয়াম চত্বর সংলগ্ন এলাকা এবং ‘মেসার্স মোর্শেদ সার ঘর’-এর সামনে সার সংকটের প্রতিবাদে এ অবরোধ শুরু হয় বলে জানান স্থানীয় কৃষকেরা।

কৃষকদের অভিযোগ, কয়েক দিন ধরে উপজেলার প্রধান বিক্রয়কেন্দ্র ‘মেসার্স মোর্শেদ সার ঘর’ থেকে চাহিদামতো সার পাওয়া যাচ্ছিল না। বিক্রয়কেন্দ্র থেকে জানানো হয়েছিল—রোববার সকালেই ইউরিয়া সার দেওয়া হবে। এ ঘোষণার পর সিংগিমারী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার কৃষকেরা ভোর থেকেই সার কেন্দ্রের সামনে জড়ো হন। কিন্তু কয়েকজন কৃষককে সীমিত পরিমাণ সার দেওয়ার পর হঠাৎ বিক্রয়কেন্দ্রটি বন্ধ করে দেওয়া হয়। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কার্তিক বর্মনের সহযোগিতায় স্থানীয় খুচরা ব্যবসায়ীদের কাছে সার বিক্রি করা হয় বলে অভিযোগ করেন কৃষকেরা।

এতে ক্ষুব্ধ হয়ে কৃষকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে লালমনিরহাট–বুড়িমারী মহাসড়কের দুই পাশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ সময় ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

সিংগিমারীর কৃষক জাহিদুল ইসলাম বলেন, “দুই বিঘা জমির জন্য ইউরিয়া সার খুব দরকার। কয়েক দিনের চেষ্টায়ও সার পাচ্ছি না। আজ সার দেওয়া হবে শুনে এলেও চাহিদামতো সার পাইনি। পরে দেখি দোকানদারদের কাছে সার বিক্রি করা হচ্ছে।”

একই অভিযোগ করেন কৃষক কসমত আলী। তিনি বলেন, “এখন সার না পেলে ভুট্টা লাগানোই সম্ভব হবে না। বেশির ভাগ কৃষকই একই সমস্যায় ভুগছে, অথচ কোথাও সার পাওয়া যাচ্ছে না।”

অভিযোগের বিষয়ে ‘মেসার্স মোর্শেদ সার ঘর’-এর স্বত্বাধিকারী মঞ্জুর মোর্শেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম মিঞা। তিনি আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় তিনি বলেন, “কতটুকু সার বিক্রি হয়েছে এবং কতটুকু মজুদ রয়েছে—সব তথ্য যাচাই করা হবে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্ট ডিলার পয়েন্ট বাতিল করা হবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

সার বিক্রয়ে অনিয়মের অভিযোগ, হস্তক্ষেপে ইউএনও—এক ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

হাতীবান্ধায় সারের সংকট: চাহিদামতো সার না পেয়ে কৃষকদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৮:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫