চট্টগ্রাম ০৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ভোলা সদর উপজেলা এলডিপির ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন

ভোলায় এলডিপি সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

ইমন রহমান
  • আপডেট সময় : ০৪:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৭৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলা জেলা প্রতিনিধিঃ

লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভোলা সদর উপজেলা কমিটির অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে নিজাম হাসিনা ফাউন্ডেশন জামে মসজিদের সামনে এলডিপি ভোলা জেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা এলডিপির সভাপতি মোঃ বশির আহমেদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন। ভোলা সদর উপজেলা এলডিপির আহ্বায়ক মোঃ আশরাফ উদ্দিন (ফারুক) এর সভাপতিত্বে সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ৫১ সদস্য বিশিষ্ট ভোলা সদর উপজেলা এলডিপির নতুন কমিটি অনুমোদন করা হয়। নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে মোঃ আশরাফ উদ্দিন (ফারুক), সাধারণ সম্পাদক শিক্ষকমোঃ রিয়াজ উদ্দিন রাজু এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোঃ হাসনাইন আহম্মেদ রাহানকে অনুমোদন দেওয়া হয়।

এছাড়া কমিটির অন্যান্য পদে দায়িত্ব পান—সিনিয়র সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ হাসান, মোঃ সিহাব, মোঃ রিয়াজ উদ্দিন মাতাব্বর ও মোঃ ইউসুফ। যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, সহ সাধারণ সম্পাদক মাওলানা ফারুকুল ইসলাম ও মোঃ আল আমিন। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন মোঃ হাসনাইন আহমেদ (রায়হান) ও মোঃ ইউসুফ আলী।

দপ্তর সম্পাদক হন মোঃ সরোয়ার তালুকদার, অর্থ ও ত্রাণ সম্পাদক আব্দুল মালেক, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ জাফর ইকবাল, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম বাচ্চু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ জামাল হোসেন, প্রচার সম্পাদক মোঃ বাহার উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক আকলিমা বেগম, সহ মহিলা সম্পাদক হাছনুর বেগম এবং ধর্ম ও আইন সম্পাদক আঃ রহমান প্রিয়ন্ত।

সভায় প্রধান অতিথি মোঃ বশির আহমেদ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে এলডিপিকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ভোলার গ্যাস সম্পদ, ভোলা-বরিশাল সেতু, ভোলা মেডিকেল কলেজসহ অসমাপ্ত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ভোলা সদর উপজেলা এলডিপির ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন

ভোলায় এলডিপি সদর উপজেলা কমিটি অনুমোদন ও পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫