চট্টগ্রাম ০৩:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

রাউজানে প্রযুক্তি শিক্ষার অগ্রযাত্রায় কম্পিউটার ভিলেজের ব্যতিক্রমী আয়োজন

রাউজানে কম্পিউটার ভিলেজে কোর্স সার্টিফিকেট প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৭১ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাউজান প্রতিনিধিঃ

রাউজানে কম্পিউটার ভিলেজ এন্ড ট্রেনিং সেন্টারের উদ্যোগে কোর্স সমাপনী সার্টিফিকেট প্রদান ও বার্ষিকী পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাউজান চাইল্ড স্কুল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের অংশগ্রহণ এবং শিক্ষার্থীদের উচ্ছ্বাসে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান ছালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক অরুণ বিজয় দাশ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নন্দীপাড়া এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবুদীশ ধর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম লোহাগাড়া কৃষি কর্মকর্তা জনাব আনোয়ারুল, রাউজান চাইল্ড স্কুল ও রাউজান আর্ট স্কুল পরিচালক শ্রীমান দাশ শুভ, জনতা ব্যাংক রাউজান শাখার অফিসার শুভজিৎ বণিক, রাউজানের বিশিষ্ট ব্যবসায়ী মিঠুন বিশ্বাস এবং রাঙ্গামাটি ব্র্যাক ব্যাংকের মাইক্রোক্রেডিট অফিসার সাজিব দাশ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কম্পিউটার ভিলেজ এন্ড ট্রেনিং সেন্টারের পরিচালক জয় চৌধুরী। সঞ্চালনায় ছিলেন প্রতিষ্ঠানটির প্রশিক্ষক পার্থ দে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কম্পিউটার ভিলেজের ম্যানেজার শুভ শর্মা, গ্রাফিক্স ডিজাইনার রুবেল দে, পাইলট কান্তি নাথ, মেশিন অপারেটর সাহেদুল ইসলাম, কর্মকর্তা আপন নাথ, আদনান সামি, অপূর্ব দে সহ আমন্ত্রিত অতিথি ও প্রশিক্ষণার্থীরা।

অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল— ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সমাপনী, ফলাফল ঘোষণা, সার্টিফিকেট প্রদান ও পুরস্কার বিতরণ। অতিথিরা তাদের বক্তব্যে প্রযুক্তি শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে এই প্রশিক্ষণের ব্যবহারিক প্রয়োগে উৎসাহিত করেন।

পরে সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে পুরো আয়োজন সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

রাউজানে প্রযুক্তি শিক্ষার অগ্রযাত্রায় কম্পিউটার ভিলেজের ব্যতিক্রমী আয়োজন

রাউজানে কম্পিউটার ভিলেজে কোর্স সার্টিফিকেট প্রদান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:১৮:২৭ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫