নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সংবাদ শিরোনামঃ
নোয়াখালীর জনগণ এবং বিভিন্ন পেশাজীবীর মধ্যে উদযাপনের ছাপ
নোয়াখালীর কৃতি সন্তান আব্দুল মাবুদ ডিআইজি পদে পদোন্নতি পেলেন
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

নোয়াখালি প্রতিনিধিঃ
নোয়াখালীর সেনবাগ থানার ৪ নং কাদরা ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল মাবুদ সম্প্রতি ডিআইজি (DIG) পদে পদোন্নতি লাভ করেছেন। এর আগে তিনি অতিরিক্ত ডিআইজি পদে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।
জনাব মাবুদ নোয়াখালী জেলা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে এবং বিভিন্ন শিক্ষা ও সামাজিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তার এই পদোন্নতি নোয়াখালী জেলার জনগণ, সাংবাদিক, রাজনীতিবিদ, শিক্ষক, ব্যবসায়ী এবং ছাত্রদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
অভিভাবক, পেশাজীবী ও শিক্ষাবিদরা তার নেতৃত্ব এবং সমাজসেবা প্রশংসা করে জানিয়েছেন যে, এই পদোন্নতি নোয়াখালীর উন্নয়নে নতুন দৃষ্টিভঙ্গি আনবে।














