চট্টগ্রাম ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় নির্বাচনী প্রচারণা স্থগিত মিন্টুর

খালেদা জিয়ার অসুস্থতায় ফেনী–৩ এ প্রচারণা স্থগিত, দোয়া চাইলেন বিএনপি প্রার্থী মিন্টু

সারাদেশ৭১ নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনী–৩ (দাগনভূঁইয়া–সোনাগাজী) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে তাঁর সব ধরনের নির্বাচনী প্রচারণা স্থগিত ঘোষণা করেছেন।

শনিবার বাদ জোহর সোনাগাজীর বড় মসজিদে খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় আয়োজিত দোয়া মাহফিলের আগে তিনি বলেন, “রাজনীতি কিংবা নির্বাচন নয়, নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতাই এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাঁর দ্রুত সুস্থতার জন্য আমি আমার ব্যক্তিগত ও দলের সব প্রচারণা স্থগিত করছি।”

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদিন বাবলু, সদস্যসচিব সৈয়দ আলম ভূঁইয়া, জেলা যুবদলের সদস্যসচিব নঈম উল্লাহ চৌধুরী, কৃষক দলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দলীয় সূত্র জানায়, গুরুতর সংকটাপন্ন অবস্থায় বেগম খালেদা জিয়া ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবনতি হওয়ায় দলীয় নেতা–কর্মী ও সমর্থকদের মাঝে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আবদুল আউয়াল মিন্টু তাঁর নির্ধারিত গণসংযোগ, উঠানসভা ও নির্বাচনী সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেন।

এদিকে নেত্রীর সুস্থতা কামনায় ফেনী–৩ এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

খালেদা জিয়ার আরোগ্য কামনায় নির্বাচনী প্রচারণা স্থগিত মিন্টুর

খালেদা জিয়ার অসুস্থতায় ফেনী–৩ এ প্রচারণা স্থগিত, দোয়া চাইলেন বিএনপি প্রার্থী মিন্টু

আপডেট সময় : ০৯:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫