চট্টগ্রাম ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা, মহানগরজুড়ে গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

মোস্তাফিজ বিশেষ প্রতিনিধি, রাজশাহী
  • আপডেট সময় : ০৫:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, রাজশাহী:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার (২৮ নভেম্বর) জুম্মার নামাজ শেষে নগরীর ৯নং ওয়ার্ডে অবস্থিত হযরত শাহ মখদুম রুপোশ (রাঃ) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রচারণার যাত্রা শুরু করেন।

পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি মাজার থেকে দরগাপাড়া, হোসেনিগঞ্জ, বেতপট্রি–সহ মহানগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। সোশ্যাল মিডিয়া, পোস্টার-লিফলেট বিতরণ ও স্থানীয়দের সঙ্গে সরাসরি সাক্ষাতের মাধ্যমে তিনি ভোটারদের সমর্থন চান।

গণসংযোগে মিনু ভোটারদের দোয়া ও সমর্থন কামনা করে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পথচারী, রিকশাচালক, দোকানদারসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

পথসভায় মিজানুর রহমান মিনু বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা ও উন্নত রাজশাহী গড়াই আমার লক্ষ্য। আপনাদের ভোটই আমার শক্তি। ধানের শীষের বিজয়ে জনগণের জয় নিশ্চিত হবে।”

তিনি আরও বলেন, “নিরাপত্তা, ন্যায়বিচার, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ ও জীবিকার সুযোগ বৃদ্ধিই হবে আমার প্রধান অঙ্গীকার। রাজশাহী-২ আসনের সার্বিক উন্নয়নে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করতে চাই।”

এ ছাড়া তিনি গণতন্ত্র পুনরুদ্ধার, মত প্রকাশের স্বাধীনতা ও যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে ধানের শীষের বিজয় প্রয়োজন বলে উল্লেখ করেন।

প্রচারণায় রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

মাজার জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা, মহানগরজুড়ে গণসংযোগে ব্যস্ত বিএনপি প্রার্থী

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

আপডেট সময় : ০৫:০৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫