চট্টগ্রাম ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে গ্রেপ্তার আজিজুল

পুঠিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধ’র্ষ’ণ মামলার মূলহোতা ঢাকায় গ্রেপ্তার

মো: গোলাম কিবরিয়া
  • আপডেট সময় : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় প্রতিবন্ধী এক কিশোরীকে ধ’র্ষ’ণের অভিযোগে দায়ের করা আলোচিত মামলার মূলহোতা আজিজুল মোল্লা (৪৮) কে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে র‌্যাব। এই গ্রেপ্তারের পর এলাকায় নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ২৫ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী এক নারী। তার বাবা-মা ঢাকায় বসবাস করলেও তিনি পুঠিয়ার দমদমা গ্রামে দাদী আনোয়ারা বেগমের সঙ্গে থাকেন। অভিযুক্ত আজিজুল মোল্লা (২৮) তার চাচা বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২২ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে ভিকটিমের দাদী বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত জোরপূর্বক ভিকটিমের বাড়িতে প্রবেশ করে ভয়-ভীতি প্রদর্শন করে তাকে ধ’র্ষ’ণ করে। এরপর কাউকে কিছু না বলার জন্য হুমকি দেয়। অভিযোগ রয়েছে, পরবর্তীতে বিভিন্ন সময় একইভাবে তাকে আবারও নির্যাতন করা হয়।

ঘটনার তথ্য ভিকটিমের দাদীর কাছে পৌঁছালে তা জানানো হয় ভিকটিমের বাবা-মাকে। এরপর এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হলে ভিকটিমের মা বাদী হয়ে ২৮ অক্টোবর ২০২৫ তারিখে পুঠিয়া থানায় মামলা (মামলা নং-২৫, ধারা: নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০২০ এর ৯(১)) দায়ের করেন। ঘটনা প্রকাশ পেলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর রাত ৭টা ২০ মিনিটে র‌্যাব-৫ রাজশাহী ও র‌্যাব-১ উত্তরা ঢাকার যৌথ অভিযানে আজিজুল মোল্লাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছেন বলে র‌্যাবের দাবি।

গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে গ্রেপ্তার আজিজুল

পুঠিয়ায় প্রতিবন্ধী কিশোরী ধ’র্ষ’ণ মামলার মূলহোতা ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫