চট্টগ্রাম ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঢাকা ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক—হামলার সময় ব্যবহৃত প্রাইভেটকারসহ আলামত উদ্ধার

শিবচরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই: পুলিশের অভিযানে গ্রেফতার ৩

গোলাম মওলা, মাদারীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে গরু ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পরপরই পুলিশ প্রযুক্তি ভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে ঢাকার একাধিক স্থানে অভিযান চালিয়ে সোমবার গভীর রাতে তাদের আটক করে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে শিবচর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—ঢাকার ডেমরার দিপন মল্লিক (৫৩), শিবচরের বন্দরখোলার হাসান মোল্লা (৪৬) এবং কুমিল্লার চান্দিনার টগর প্রধান (৩৪)।

এএসপি সালাহ উদ্দিন কাদের জানান, গত ১৯ নভেম্বর ভোরে বন্দরখোলা চৌরাস্তা সংযোগ সড়কে গরু ব্যবসায়ী রাজন মোল্লা ও আলাউদ্দিন দেওয়ানকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে ডাকাতদল তাদের কাছ থেকে ৩ লাখ ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। ঘটনার পর শিবচর থানা একটি বিশেষ টিম গঠন করে তদন্ত শুরু করে।

প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ ও মাঠ পর্যায়ের অনুসন্ধানের মাধ্যমে ঢাকা ও আশপাশ এলাকায় একাধিক অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হামলা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান এএসপি।

তিনি আরও জানান, হামলার সময় ব্যবহৃত প্রাইভেটকারসহ প্রয়োজনীয় আলামত উদ্ধার করা হয়েছে। গ্রেফতারদের আদালতে সোপর্দ করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকি সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক—হামলার সময় ব্যবহৃত প্রাইভেটকারসহ আলামত উদ্ধার

শিবচরে গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই: পুলিশের অভিযানে গ্রেফতার ৩

আপডেট সময় : ০৮:১৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫