বহিষ্কারাদেশ প্রত্যাহারের আনন্দে ভোলাহাট বিএনপির নেতাকর্মীদের উৎসবমুখর আয়োজন
ভোলাহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহার: ফুলেল বরণ ও মিষ্টিমুখ
- আপডেট সময় : ০৯:৩৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫ ২৩ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির তুখোড় ভাষণশৈলীর নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান বাবর আলী বিশ্বাসের বহিষ্কারাদেশ প্রত্যাহারকে কেন্দ্র করে এলাকায় আনন্দের আমেজ সৃষ্টি হয়েছে। গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় বিএনপির নির্দেশে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারাদেশ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়।
এরই প্রেক্ষিতে মঙ্গলবার (২৫ নভেম্বর ২০২৫) বিকেলে ভোলাহাট উপজেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান।
উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খিজির হায়াৎ মোল্লা, সহসভাপতি মো. জামাল উদ্দিন মেম্বার ও মো. সারোয়ার জাহান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম সেলিম, কোষাধ্যক্ষ মো. আব্দুর রাজ্জাক, ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বাবুল আলী এবং সাধারণ সম্পাদক মো. মজনু মিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ এই নেতাকে দলে ফিরে পেয়ে তারা পুনরায় সংগঠনকে শক্তিশালী করে এগিয়ে নেবার প্রত্যয় ব্যক্ত করেন।






















