চট্টগ্রাম ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

লালমনিরহাট সীমান্তে পাঁচটি পৃথক অভিযানে বহু মাদক ও গরু জব্দ—বিজিবির কড়া নজরদারি

দুর্গাপুর কুমারটারী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে: ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ

সঞ্জয় কুমার, লালমনিরহাট
  • আপডেট সময় : ০৪:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১৪৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী তৎপরতা জোরদারের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ করেছে। এসব অভিযানে বিজিবির কঠোর নজরদারি এবং সীমান্ত নিরাপত্তার প্রতি তাদের অটল প্রতিশ্রুতি আরও সুস্পষ্ট হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে মোঘলহাট বিওপির আওতাধীন কুমারটারী এলাকায় টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ভারতীয় সীমান্ত দিক থেকে আনা ৮টি গরু ফেলে পালিয়ে যায়। পরে এসব গরু জব্দ করে বিজিবি।

একই এলাকায় রাত ১০টা ৫০ মিনিটে আরও একটি অভিযানে সন্দেহজনক গতিবিধি দেখে টহলদল চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা ইস্কাফ সিরাপ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৭০ বোতল ইস্কাফ সিরাপ। পরবর্তীতে রাত ১২টা ২০ মিনিটে আরও একটি অভিযানে ১৫ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে, ২৪ নভেম্বর সকাল ৬টা ৩০ মিনিটে ঝাউরানী বিওপির অধীনস্থ খামারভাতী এলাকায় টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬৭ বোতল ফেন্সিডিল ও ৯৯ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। একই দিনে রাত ৩টা ৩০ মিনিটে বনচৌকি বিওপির উত্তর আমঝোলে অভিযান চালিয়ে আরও একটি ভারতীয় গরু জব্দ করে বিজিবি।

১৫ বিজিবি জানায়, মোট ৯টি ভারতীয় গরু যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৪৫ হাজার টাকা, ১৬৯ বোতল ইস্কাফ সিরাপ যার মূল্য ৬৭ হাজার ৬০০ টাকা, ৬৭ বোতল ফেন্সিডিল যার মূল্য ২৬ হাজার ৮০০ টাকা এবং ১৫ কেজি গাঁজা যার সিজার মূল্য ৫২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৭ লাখ ৯১ হাজার ৯০০ টাকা। চোরাকারবারীদের শনাক্ত করতে তদন্ত চলছে।

১৫ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন,
“দেশের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। সীমান্তজুড়ে গোয়েন্দা নজরদারি ও টহল আরও বাড়ানো হয়েছে। স্থানীয় জনগণকে মাদক ও চোরাচালান রোধে সহযোগিতা করার আহ্বান জানাই।”

তিনি জানান, গোপন তথ্য প্রদানকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিজিবির এ অভিযান গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

লালমনিরহাট সীমান্তে পাঁচটি পৃথক অভিযানে বহু মাদক ও গরু জব্দ—বিজিবির কড়া নজরদারি

দুর্গাপুর কুমারটারী সীমান্তে ১৫ বিজিবির অভিযানে: ভারতীয় গরু, ফেন্সিডিল, ইস্কাফ সিরাপ ও গাঁজা জব্দ

আপডেট সময় : ০৪:১০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫