চট্টগ্রাম ০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

পটিয়ার জিরিতে আধুনিক ল্যাব ও স্মার্ট ক্লাসরুমসহ নতুন প্রকৌশল কলেজ নির্মাণের ঘোষণা

পটিয়ায় ৪ একর জমিতে তৈরি হবে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ: ঘোষণা শিল্পপতি খলিলুর রহমান

ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

পটিয়া প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের জিরি খলীল মীর কলেজের বিপরীতে চার একর জমির ওপর ‘সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ’ প্রতিষ্ঠা করা হবে। গতকাল ২১ নভেম্বর অনুষ্ঠিত স্থানীয় শিল্প উদ্যোক্তাদের এক মতবিনিময় সভায় বিশিষ্ট শিক্ষানুরাগী ও সফল শিল্পপতি খলিলুর রহমান এ ঘোষণা দেন। সভা শেষে উদ্যোক্তা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রস্তাবিত স্থাপনাটি পরিদর্শনও করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তাবিত কলেজে থাকছে আধুনিক বিজ্ঞান ও প্রকৌশল ল্যাব, স্মার্ট ক্লাসরুম, গবেষণা কেন্দ্র, আইটি ও উদ্ভাবন ল্যাব, প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট সেন্টার। পাশাপাশি ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার, মেকানিক্যালসহ বিভিন্ন প্রযুক্তি ও বিজ্ঞান শাখায় কোর্স চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি খলিলুর রহমান, আল আরাফাহ ব্যাংকের পরিচালক আহমেদুল হক, মীর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুস সালাম, গাফফার নাহার ট্রাস্টের চেয়ারম্যান শামসুল আলম, খলিল মীর কলেজের অধ্যক্ষ মিজবাউল হক, এবিটস সভাপতি ইদ্রিচ চৌধুরী অপু, ব্যবসায়ী সাইফুল ইসলাম, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার আরিফুর রহমান সুমন এবং কুসুমপুরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর।

স্থানীয়রা জানান, এই কলেজ বাস্তবায়িত হলে এলাকার শিক্ষার্থীরা আর দূরে যেতে হবে না। কম খরচে, কম সময় ব্যয়ে এবং কম মানসিক চাপ নিয়ে নিজের এলাকায় থেকেই প্রকৌশল শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।

শিল্পপতি খলিলুর রহমান বলেন, “একটি দেশ শুধু শিল্প দিয়ে উন্নতি পায় না; টেকসই উন্নয়ন আসে শিক্ষা ও দক্ষতা দিয়ে। সেই ভিশন নিয়েই সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি অনুমোদন, অবকাঠামো নির্মাণ, কোর্স পরিকল্পনাসহ বিভিন্ন কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হয়েছে। দ্রুতই মূল নির্মাণকাজ শুরু হবে।” তিনি আরও বলেন, কলেজটি বাস্তবায়িত হলে যুবসমাজের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

দোয়া ও মুনাজাতের মাধ্যমে প্রকল্পের প্রথম আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পটিয়ার জিরিতে আধুনিক ল্যাব ও স্মার্ট ক্লাসরুমসহ নতুন প্রকৌশল কলেজ নির্মাণের ঘোষণা

পটিয়ায় ৪ একর জমিতে তৈরি হবে সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজ: ঘোষণা শিল্পপতি খলিলুর রহমান

আপডেট সময় : ০১:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫