চট্টগ্রাম ১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

চেকপোস্টে তল্লাশির সময় উত্তেজনা—ইটপাটকেল নিক্ষেপ, আহত তিন পুলিশ সদস্য

কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১১

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার ধর্মপুর রেলগেট এলাকায় মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রবিনকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে চেকপোস্টে তল্লাশির সময় এ হামলায় পুলিশের তিন সদস্য আহত হন এবং পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার রাতভর অভিযান চালিয়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মোট ১১ জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ জানায়, তল্লাশির সময় রবিনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হলে সে উত্তেজিত হয়ে এক পুলিশ সদস্যের হাতে কামড় দেয় এবং দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী চক্র পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন—ধর্মপুর এলাকার ইমরান হোসেন ওরফে ইমু/ইমন (২৮), সিয়াম (১৯), ধর্মপুরে ভাড়াটিয়া পারভেজ (৩০), আবুল কাশেম ওরফে কাইশ্যা (৫৫), আব্দুর রহমান (৩৮), পশ্চিম বাগিচাগাঁওয়ের মাহফুজ (২৪), ধর্মপুর মেম্বার বাড়ির চামেলী (২৮), রুজিনা (৩০), পাখি (৩২), পলাতক রবিনের স্ত্রী সুমি আক্তার (১৮) এবং বলরামপুরের মো. মাহবুব আলম ওরফে মাসুম (৪৫)।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক জানান, “চেকপোস্টে তল্লাশি চালানোর সময় রবিনের কাছে ছুরি পাওয়া গেলে সে পুলিশের ওপর হামলা করে পালিয়ে যায়। এরপর স্থানীয় মাদক ব্যবসায়ীরা ইটপাটকেল নিক্ষেপ করে। ঘটনাটি তদন্ত করে ১১ জনকে আটক করা হয়েছে।”

তিনি আরও বলেন, পলাতক রবিনকে গ্রেফতারের জন্য বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং হামলাকারীদের সনাক্তে কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

চেকপোস্টে তল্লাশির সময় উত্তেজনা—ইটপাটকেল নিক্ষেপ, আহত তিন পুলিশ সদস্য

কুমিল্লায় ওয়ারেন্টভুক্ত আসামি আটক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেফতার ১১

আপডেট সময় : ০৩:৫২:১৫ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫