চট্টগ্রাম ১০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিশু রোগীর চাপ বেড়ে হাসপাতালে মেঝে ও বারান্দায় চিকিৎসা—অভিভাবকদের চরম ভোগান্তি

বরগুনায় শীতজনিত রোগে শিশুদের ঢল: হাসপাতালে বেড ও ওষুধ সংকট

মাহবুব হাসান, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বরগুনা প্রতিনিধিঃ

শীত মৌসুম শুরু হতেই বরগুনায় শিশু রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। প্রতিদিন বরগুনা জেনারেল হাসপাতালে ১৫–২০ জন করে নতুন শিশু ভর্তি হচ্ছে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে। নির্ধারিত ৫০ শয্যার বিপরীতে হাসপাতালে এখন ভর্তি রয়েছে প্রায় ১২০–১৩০ জন ছোট্ট রোগী। ফলে হাসপাতালের বিভিন্ন করিডোর, বারান্দা এবং মেঝে হয়ে উঠেছে শিশু চিকিৎসার বিকল্প স্থান।

হাসপাতাল সূত্রে জানা যায়, বিগত কয়েক দিনে নিউমোনিয়া, সর্দি, কাশি, জ্বরসহ বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা হঠাৎই বেড়ে গেছে। বিশেষ করে গ্রামীণ এলাকার শিশুরা শীতল হাওয়ায় বেশি আক্রান্ত হচ্ছে। যদিও হাসপাতালে সার্বক্ষণিকভাবে একজন শিশু বিশেষজ্ঞ দায়িত্ব পালন করছেন, তবে রোগীর চাপ বাড়ায় ওষুধ ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জামের সংকট দেখা দিয়েছে। ফলে অনেক অভিভাবককে ওষুধ এবং পরীক্ষা–নিরীক্ষার খরচ নিজ উদ্যোগে বহন করতে হচ্ছে।

বরগুনা সদরের পরির খাল এলাকার বাসিন্দা মো. অলিউল্লাহ জানান, “হাসপাতালে শয্যা না থাকায় আমার ছেলে–মেয়েকে বারান্দায় রেখে চিকিৎসা নিতে হচ্ছে।” অপরদিকে শিশু রোগীর মা মোসা. সুমি বলেন, “প্রতিদিন প্রায় ২০০ টাকার ওষুধ বাইরে থেকে কিনতে হচ্ছে। সরকারি হাসপাতাল থেকে ওষুধ না পেয়ে আমরা সমস্যায় পড়েছি।”

হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু বিশেষজ্ঞ) ডা. মেহেদী পারভেজ বলেন, “শীতকালে শিশুদের নিউমোনিয়া ও ভাইরাল সংক্রমণ বৃদ্ধি পায়। তাই অভিভাবকদের সচেতন থাকা জরুরি। রাতে ঠান্ডা বাতাসে শিশুদের বাইরে যেতে না দেওয়া, গরম কাপড় ব্যবহার, প্রয়োজনে মাস্ক পরানো এবং আক্রান্তদের সংস্পর্শ এড়াতে হবে।”

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রেজওয়ানুর আলম জানান, “বর্তমানে হাসপাতালে প্রায় ১৫০ জন শিশু ভর্তি আছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় কিছু ওষুধ শেষ হয়ে গেলেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে—খুব শিগগিরই বেড ও ওষুধ সংকট সমাধান করে শিশুদের চিকিৎসা সেবা স্বাভাবিক করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শিশু রোগীর চাপ বেড়ে হাসপাতালে মেঝে ও বারান্দায় চিকিৎসা—অভিভাবকদের চরম ভোগান্তি

বরগুনায় শীতজনিত রোগে শিশুদের ঢল: হাসপাতালে বেড ও ওষুধ সংকট

আপডেট সময় : ০৮:৫৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫