চট্টগ্রাম ০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বাঁশখালীতে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মনোনয়ন প্রত্যাহারের আহবান

শেখ হাসিনার আমলে আমিই সবচেয়ে বেশি নির্যাতিত: বাঁশখালীতে লিয়াকত আলীর অভিযোগ

মোনতাহেরুল হক আমিন | বাঁশখালী প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বাঁশখালী প্রতিনিধি:
“শেখ হাসিনার আমলে আমার থেকে কেউ বেশি নির্যাতিত হয়নি”—এমন মন্তব্য করে দলীয় মনোনয়ন প্রত্যাহারের দাবি জানালেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী। তিনি বলেন, “এই নির্যাতন-জুলুম সহ্য করার পরও দল আমাকে মনোনয়ন দেয়নি। তারেক রহমানের প্রতি আহবান—বাঁশখালীর জনগণের আবেগ ও প্রত্যাশা বিবেচনায় মনোনয়ন পুনর্বিবেচনা করা হোক।”

শনিবার (২২ নভেম্বর) বিকেল ৪টায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাঁশখালী উপজেলা পাইলট স্কুল মাঠে ‘বাঁশখালী মজলুম বিএনপি’র উদ্যোগে আয়োজিত বিশাল সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লিয়াকত আলী বলেন, “আমি চট্টগ্রামের শ্রমজীবী মানুষের কথা সংসদে তুলে ধরতে চাই। জনগণ যদি আমাকে পাশে থাকে, তবে ভোটের মাধ্যমে আমি বিজয়ী হবই। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে যারা নির্যাতনের ভয়ে মোবাইল ফোন বন্ধ করে ছিলেন, তারাই আজ মনোনয়ন পাচ্ছেন। অথচ আমি ১৭ বছর ধরে জেল-জুলুম সয়ে রাজপথে থেকেছি। কৃষকের সন্তান হিসেবে সাধারণ মানুষের পাশে থাকাই আমার রাজনীতি।”

সমাবেশে উপস্থিত জনতা দুই হাত তুলে তাকে নির্বাচনে সমর্থনের অঙ্গীকার ব্যক্ত করেন। লিয়াকত আলী বলেন, “আগামী নির্বাচন জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে লড়াই করব ইনশাল্লাহ।”

সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য ও বাঁশখালী উপজেলা যুবদলের সভাপতি সারোয়ার আলম। যৌথ সঞ্চালনা করেন পৌরসভা যুবদলের সভাপতি মোস্তাক ও বৈলছড়ি ইউনিয়নের বিএনপি নেতা চৌধুরী ওয়াহব।

এ ছাড়া উপস্থিত ছিলেন—
বাঁশখালী পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান ফারুকী, এড. মহি উদ্দিন সিকদার, হাজী ছাবের আহমদ, এড. কাজি মফিজুল রহমান, কায়কোবাদ, নুরুল আলম, আল মামুন দুলাল, কাজি মোস্তাক, মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ সোলাইমানসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বাঁশখালীতে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে মনোনয়ন প্রত্যাহারের আহবান

শেখ হাসিনার আমলে আমিই সবচেয়ে বেশি নির্যাতিত: বাঁশখালীতে লিয়াকত আলীর অভিযোগ

আপডেট সময় : ১০:৩১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫