চট্টগ্রাম ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

গরু হারিয়ে জীবিকার শেষ সম্বল হারাল সঞ্জয়–মুক্তা দম্পতি, এলাকায় উদ্বেগ বৃদ্ধি

কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি: নিঃস্ব কৃষক দম্পতির আহাজারি

শেখ কামরুজ্জামান (রানা
  • আপডেট সময় : ০৭:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে সংঘবদ্ধ ডাকাতদল গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু লুট করে নিয়ে গেছে। মুহূর্তেই জীবিকার প্রধান ভরসা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুড়ুয়া গ্রামের কৃষক সঞ্জয় দত্ত ও তাঁর স্ত্রী মুক্তা দত্ত। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সরেজমিনে গেলে দেখা যায়, খালি গোয়ালঘরের সামনে স্থানীয়দের ভিড়। পরিবারটির দু’টি ছেলের পড়াশোনা ও সংসার চালানোর প্রধান উপার্জন ছিল গরুগুলো। গরু হারানোর শোকে চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট।

কৃষক সঞ্জয় দত্ত জানান, রাতে বসতঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে ১০–১২ জনের সংঘবদ্ধ ডাকাতদল গোয়ালঘর ভাঙে। “রাত সাড়ে ৩টার দিকে গোয়ালঘর থেকে শব্দ পেয়ে দরজা খুলতে যাই। কিন্তু দেখি বাইরে থেকে আটকে রাখা। চিৎকার করতেই দেখি দুইটি পিকআপ ভ্যান। একটায় গরু ওঠানো হচ্ছিল, অন্যটিতে দাঁড়িয়ে ছিল ডাকাতেরা। পিকআপের দিকে দৌড় দিলে আমাকে গুলি করার হুমকি দেওয়া হয়।”

মুক্তা দত্ত কান্নাজড়িত কণ্ঠে বলেন, “গরুগুলা বেচে সংসার চলতো। দুই ছেলের লেখাপড়ার খরচও গরুর দুধ বেচেই হতো। একটা ষাড় ছিল, কয়েক দিন আগে ১ লাখ টাকা দাম হয়েছিল। ভাবছিলাম ঈদের সময় বেচে ঘর বানামু। সব শেষ হইয়া গেলো। আমরা নিঃস্ব হইলাম।”

ঘটনার পর ভাঙ্গারহাট নৌ–পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলাম পরিদর্শন করেন। তিনি বলেন, “অভিযোগ নেওয়া হয়েছে, তদন্ত চলছে।”

স্থানীয়দের অভিযোগ, কোটালীপাড়ায় সম্প্রতি গরু চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে উদ্বেগ বাড়ছে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

গরু হারিয়ে জীবিকার শেষ সম্বল হারাল সঞ্জয়–মুক্তা দম্পতি, এলাকায় উদ্বেগ বৃদ্ধি

কোটালীপাড়ায় গভীর রাতে গোয়ালঘর ভেঙে ৫ গরু ডাকাতি: নিঃস্ব কৃষক দম্পতির আহাজারি

আপডেট সময় : ০৭:০৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫