চট্টগ্রাম ০২:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবা-হেরোইন ও নগদ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা
  • আপডেট সময় : ০৮:৩২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক সহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৮টায় ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এর তত্ত্বাবধানে এবং পরিদর্শক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম সদর মডেল থানার বটতলা হাট জোড়গাছীতে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আসামীর নিজ বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে ১,৩৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির নগদ অর্থ ৩,৬৪,৯০০ টাকা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তালিকাভুক্ত চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. ইয়ানুর হোসেন শুভকে গ্রেফতার করা হয়।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বরাত দিয়ে ডিএনসি জানিয়েছে, ইয়ানুর দীর্ঘদিন ধরে এলাকায় ভয়-ভীতি প্রদর্শন করে প্রকাশ্যে মাদক বেচাকেনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার অত্যাচারে বটতলা হাট ও আশপাশের এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন।

গোপন সংবাদ যাচাই করে পরিকল্পিত এ অভিযানে মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় ডিএনসির টিম। তার বিরুদ্ধে সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে ডিএনসি কর্তৃপক্ষ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিপুল পরিমাণ ইয়াবা-হেরোইন ও নগদ অর্থসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ইয়াবা-হেরোইন ও নগদ টাকাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৮:৩২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫