চট্টগ্রাম ০৮:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail1.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা: সভাপতি আজিজুল, সম্পাদক কালিমুল্লাহ, সাংগঠনিক সম্পাদক কামাল খান ভোলার মেঘনা নদীতে কোস্ট গার্ডের অভিযানে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক রাজশাহীতে মোটর শ্রমিকদের ওপর হামলা, গুলি ও ককটেল বিস্ফোরণের প্রতিবাদে মানববন্ধন—দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জলবায়ু ন্যায্যতার দাবিতে হরিরামপুর পাটগ্রামচরে চরবাসীর মানববন্ধন, নদীভাঙনে ফসল ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারের হস্তক্ষেপ কামনা রাজশাহীতে ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, হোটেল মালিকের সংবাদ সম্মেলন হরিরামপুরে পদ্মার ভয়াল ভাঙন: লিপি আক্তারের শেষ সম্বল ভিটা রক্ষায় জিওব্যাগ ফেলার দাবি আশাশুনির কুল্যার মোড়ে মাদক ও অনলাইন জুয়া বিরোধী মানববন্ধন, দ্রুত গ্রেপ্তারের দাবি সিলেটে হৃদরোগে আক্রান্ত হয়ে বিএনপি নেতা ও আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিবের মৃত্যু নেছারাবাদে ইনস্টিটিউট মাধ্যমিক খালেক বিদ্যালয়ে ভবন সংকট: ঝুঁকিপূর্ণ কক্ষে ক্লাস করছে শিক্ষার্থীরা টিআইএন থাকলেই দিতে হতে পারে কর, বাতিল হচ্ছে শূন্য রিটার্নের সুযোগ

থাইংখালির সংরক্ষিত বনভূমি উদ্ধার — বন বিভাগের ধারাবাহিক অভিযানে জনসমর্থন বাড়ছে

থাইংখালিতে বন বিভাগের বৃহৎ উচ্ছেদ অভিযান: সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধারে প্রশংসার জোয়ার

মোঃ আবদুল্লাহ আল-মামুন
  • আপডেট সময় : ০৫:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ ও উখিয়া উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উখিয়া থানার থাইংখালি বিটের মরাগাছতলা এলাকায় বৃহৎ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
অভিযানে সংরক্ষিত বনভূমি দখল করে গড়ে তোলা প্রায় ২৫০টি অবৈধ দোকানপাট উচ্ছেদ করে বনাঞ্চল পুনরুদ্ধার করা হয়।

এ অভিযানে স্থানীয় জনগণ ও সচেতন মহলে বন বিভাগের এমন পদক্ষেপকে ঘিরে প্রশংসার জোয়ার বইছে।

উখিয়া রেঞ্জ সূত্রে জানা যায়, রেঞ্জের বিভিন্ন বিটে দীর্ঘদিন ধরে সংরক্ষিত বনভূমি দখল করে অসাধু ব্যক্তিরা দোকান, ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল।
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী এসব অবৈধ স্থাপনা অপসারণে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে।

আজকের অভিযানে থাইংখালির মরাগাছতলা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট দখলমুক্ত করা হয়।
বন বিভাগ জানায়, অভিযানের আগে অবৈধ দখলদারদের বৈধ কাগজপত্র প্রদর্শন ও স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ ও মাইকিং করে জানানো হয়েছিল, কিন্তু নির্ধারিত সময় শেষে কেউ তা মানেনি।

শেষ পর্যন্ত উখিয়া থানা পুলিশের সহযোগিতায় বন বিভাগ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করে।
বন বিভাগের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও সংরক্ষিত বনভূমি ও সামাজিক বনায়নে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

থাইংখালির সংরক্ষিত বনভূমি উদ্ধার — বন বিভাগের ধারাবাহিক অভিযানে জনসমর্থন বাড়ছে

থাইংখালিতে বন বিভাগের বৃহৎ উচ্ছেদ অভিযান: সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধারে প্রশংসার জোয়ার

আপডেট সময় : ০৫:৫৪:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫