চট্টগ্রাম ০৪:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

অস্বাস্থ্যকর পরিবেশ, নকল প্যাকেট—বহুমুখী অভিযোগে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে হাফছা সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ ৮৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও নকল প্যাকেটে রসমালাই বিক্রির দায়ে হাফছা সুইটস অ্যান্ড বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সদর দক্ষিণ উপজেলার দিদার মার্কেট (কাশিনাথপুর) এলাকায় ভোক্তা অধিদপ্তরের দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে দেখা যায়, কারখানার অভ্যন্তরীণ উৎপাদন পরিবেশ নোংরা, অস্বাস্থ্যকর এবং খাদ্য প্রস্তুত প্রক্রিয়া স্বাস্থ্যসম্মত নয়। এছাড়া প্রতিষ্ঠানটি অনুমোদনহীন রং ব্যবহার করছিল এবং নিজেদের প্রতিষ্ঠানের নাম বাদ দিয়ে ‘কুমিল্লা মাতৃভান্ডার’ নামে নকল বক্স/প্যাকেটে রসমালাই বাজারজাত করছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। উপস্থিত ছিলেন অফিস সহকারী ফরিদা ইয়াসমিন, নমুনা সংগ্রহকারী মো. সাকিবসহ অন্যান্য সদস্যরা।

অভিযানে কুমিল্লা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
সহকারী পরিচালক কাউছার মিয়া জানান, ভোক্তার স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে একই ধরনের অপরাধ না করার জন্য সতর্কও করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

অস্বাস্থ্যকর পরিবেশ, নকল প্যাকেট—বহুমুখী অভিযোগে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান: অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে হাফছা সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:৫১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫