চট্টগ্রাম ০২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

শীতের ছোঁয়ায় প্রাণ ফিরেছে বারহাট্টার খেজুর গাছের রস আহরণে— ঐতিহ্য আর জীবিকার মিলনমেলা

শীতের আগমনী বার্তায় খেজুর গাছিদের ব্যস্ততা বেড়েছে বারহাট্টায়

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৮০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নেত্রকোনা প্রতিনিধি:
ভোরে পাতায় শিশির বিন্দু, দুপুরে মিষ্টি রোদ আর হালকা কুয়াশা— সবকিছুই জানিয়ে দিচ্ছে শীতের আগমনী বার্তা। নেত্রকোনার বারহাট্টা উপজেলায় শীতের আমেজ শুরু হতেই খেজুর গাছিদের ব্যস্ততা বেড়েছে। গাছ প্রস্তুত করা থেকে শুরু করে রস সংগ্রহ পর্যন্ত চলছে কর্মব্যস্ততা।

শীত আর খেজুর রস যেন একে অপরের পরিপূরক। অগ্রহায়ণের শুরুতেই বারহাট্টা উপজেলা সদরসহ আশপাশের গ্রামগুলোতে খেজুর রস আহরণের প্রস্তুতি চলছে পুরোদমে। গাছিরা জানান, শীত যত বাড়বে, রসের পরিমাণও তত বাড়বে।

সরেজমিনে দেখা গেছে, বিকেল নামলেই ঠুঙ্গি, বাইলধারা ও দা হাতে গাছিরা ছুটে যাচ্ছেন গাছের দিকে। নিপুণ হাতে গাছের মাথা পরিষ্কার করে বিশ্রাম দিচ্ছেন দুই সপ্তাহের জন্য। এরপর হাঁড়ি বেঁধে রস সংগ্রহের কাজ শুরু করেন।

গাছি সাহেব রহমান বলেন, “প্রতি বছর শীত শুরুতেই প্রায় ৪০-৫০টা গাছ ভাড়া নিয়ে রস সংগ্রহ করি। প্রতিদিন গড়ে ২০-৩০ লিটার রস বিক্রি হয়। এ বছরও ভালো উপার্জনের আশা করছি।”

অন্যদিকে গাছি সুবল দাসের অভিযোগ, “বর্তমান প্রজন্ম আর এই ঐতিহ্য ধরে রাখতে চায় না। শহরমুখী হয়ে পড়ায় গাছির সংখ্যা কমছে।”

রস কিনতে আসা কলেজ ছাত্র আজাদ বলেন, “ভোরে এক গ্লাস টাটকা খেজুর রস খাওয়ার মজা অনন্য। প্রতি গ্লাস ২০ টাকায় বিক্রি হচ্ছে।”

স্থানীয় সচেতন মহল জানান, একসময় বারহাট্টায় অসংখ্য খেজুর গাছ ছিল, কিন্তু ইটভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার ও অবহেলার কারণে গাছের সংখ্যা কমে গেছে। তারা মনে করেন, খেজুর গাছ শুধু অর্থনৈতিক সম্পদ নয়, এটি গ্রামীণ ঐতিহ্যের অংশ, যা রক্ষা করা জরুরি।

চিকিৎসক ডা. আবু রায়হান বলেন, “খেজুর রস সুস্বাদু ও পুষ্টিকর হলেও এতে ‘নিপাহ ভাইরাস’ সংক্রমণের ঝুঁকি রয়েছে। তাই অন্তত ৭০-৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপে ফুটিয়ে খেলে ঝুঁকি কমে যায়।”

শীতের আগমনী বার্তা জানিয়ে বারহাট্টায় গাছিদের এমন ব্যস্ততা শুধু জীবিকার নয়, বরং এক অনন্য ঐতিহ্যেরও প্রতিচ্ছবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

শীতের ছোঁয়ায় প্রাণ ফিরেছে বারহাট্টার খেজুর গাছের রস আহরণে— ঐতিহ্য আর জীবিকার মিলনমেলা

শীতের আগমনী বার্তায় খেজুর গাছিদের ব্যস্ততা বেড়েছে বারহাট্টায়

আপডেট সময় : ০৬:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫