চট্টগ্রাম ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ড, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

মো: জুয়েল রানা, শ্রীপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৫৫ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের বাঘেরবাজার এলাকার ফিনিক্স কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১টার দিকে সদর উপজেলার বাঘেরবাজার এলাকায় অবস্থিত স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে হঠাৎ করে কারখানার একটি অংশে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে এবং আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যান।

ফায়ার সার্ভিসের জয়দেবপুর, রাজেন্দ্রপুর ও আশপাশের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুর আলম বলেন, “আমি ঘটনাস্থলে আছি, আগুন নিয়ন্ত্রণের কাজ চলছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যন্ত্রপাতির ত্রুটি বা সংরক্ষিত তেলের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত কাজ অব্যাহত থাকবে এবং পরে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

স্ট্যান্ডার্ড ফিনিক্স কয়েল কারখানায় হঠাৎ অগ্নিকাণ্ড, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট

আপডেট সময় : ০৯:৪৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫