চট্টগ্রাম ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

কুমিল্লার নতুন জেলা প্রশাসক রেজা হাসান বললেন— “সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব, ভুল বোঝাবুঝি নয় সহযোগিতাই চাই।”

কুমিল্লায় নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান: “সবার সহযোগিতায় সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করব”

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৫৮ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলার নবাগত জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেছেন, “আমি সুন্দরভাবে নির্বাচন করব এবং সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব।” বুধবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কুমিল্লার ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জাফর সাদিক চৌধুরীসহ জেলার গণমাধ্যমকর্মীরা।

জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, “কুমিল্লা শিক্ষা, দীক্ষা ও প্রবাসী আয়ে এগিয়ে। এ জেলার উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করব।” তিনি আরও বলেন, “আগের ডিসির অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিতে চাই। টাউন হল, বিয়াম স্কুল ও ডিসি পার্কের উন্নয়নকাজে গতি আনব।”

তিনি উদাহরণ টেনে বলেন, “রাজশাহীতে সিটি করপোরেশন অনেক জায়গা অধিগ্রহণ করে শহর সম্প্রসারণ করেছে। কুমিল্লাও চাইলে তা করতে পারে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

জেলা প্রশাসক বলেন, “আমাকে সময় দিতে হবে। সাংবাদিকরা আমার সহযোগী। কোথাও যেন ভুল বোঝাবুঝি না হয়, সেটি আমি নিশ্চিত করতে চাই।”

সভায় বক্তব্য রাখেন কুমিল্লার জ্যেষ্ঠ সাংবাদিক আবুল হাসানাত বাবুল, মীর শাহআলম, কুমিল্লা প্রেসক্লাব সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহাজাদা এমরান এবং ‘আমার শহর’ সম্পাদক গাজীউল হক সোহাগ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

কুমিল্লার নতুন জেলা প্রশাসক রেজা হাসান বললেন— “সবাইকে তথ্য দিয়ে সহায়তা করব, ভুল বোঝাবুঝি নয় সহযোগিতাই চাই।”

কুমিল্লায় নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান: “সবার সহযোগিতায় সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন করব”

আপডেট সময় : ০৩:২৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫