চট্টগ্রাম ০৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

নান্দাইলে বিএনপি প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও সাংবাদিক কল্যাণে প্রতিশ্রুতি

নান্দাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী

হুমায়ুন কবির, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:৪৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

আজ (১৭ নভেম্বর, সোমবার) সকাল ১১টায় উপজেলার চামটা বাজারের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ধানের শীষের প্রার্থী ইয়াসের খান চৌধুরী আসন্ন নির্বাচন, দলের অবস্থান, উন্নয়ন পরিকল্পনা ও ভোটারদের প্রত্যাশা নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তিনি বলেন, “নান্দাইলকে আমরা বদলে দিতে চাই। মানুষের অধিকার, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। যথাযথ পরিকল্পনা ও সুষ্ঠু নেতৃত্ব পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও যোগাযোগ খাতে বড় ধরনের পরিবর্তন সম্ভব। নির্বাচিত হওয়ার সুযোগ পেলে নান্দাইলকে আধুনিক ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করব।”

এছাড়াও সাংবাদিকদের কল্যাণে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও ঘোষণা দেন তিনি। ইয়াসের খান চৌধুরী বলেন, “নান্দাইলের সাংবাদিকদের এক ছাতার নিচে আনার উদ্যোগ নেওয়া হবে। উপজেলায় সাংবাদিক কমপ্লেক্স ভবন নির্মাণ করা হবে, যেখানে অফিস ও আবাসনের ব্যবস্থা থাকবে। উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য পে-স্কেল কার্যকর করার দাবিও জাতীয় সংসদে তুলব।”

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম ফকির, সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনিরসহ নান্দাইলের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং দলীয় নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

নান্দাইলে বিএনপি প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা ও সাংবাদিক কল্যাণে প্রতিশ্রুতি

নান্দাইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি প্রার্থী ইয়াসের খান চৌধুরী

আপডেট সময় : ০৮:৪৭:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫