চট্টগ্রাম ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

দীর্ঘদিনের অপরাধকেন্দ্র বহদ্দারহাট এলাকায় আবারো ছিনতাই, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

বহদ্দারহাটে ছিনতাইকারীর হামলা: পথচারীর গলায় চেইন ছিনিয়ে পেটে ছুরি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

হাসনাত ওয়াহিদ
  • আপডেট সময় : ০৮:০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রাম প্রতিনিধিঃ

আজ ভোরে নগরীর বহদ্দারহাট পানি উন্নয়ন বোর্ডের সামনে দুইজন পথচারীর উপর ছিনতাইকারীরা হামলা চালায়। এ সময় এক পথচারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

চোখের পলকে ঘটে যাওয়া এই ঘটনায় বাধা দিতে গেলে ছিনতাইকারীরা ওই পথচারীর পেটে ছুরি মারে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক এবং তিনি বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই এলাকায় নিয়মিত ছিনতাই, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধ সংঘটিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

একজন স্থানীয় বলেন, “দুই বছর আগে এখানেই এক রিকশা চালককে হত্যা করা হয়েছিল। এখনো সেই ঘটনার বিচার হয়নি।”

এলাকাবাসী দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন, যাতে এ ধরনের ঘটনা বন্ধ হয় এবং পথচারীরা নিরাপদে চলাফেরা করতে পারেন।

এ ঘটনায় ছিনতাইকারীদের শনাক্ত করতে পারলে স্থানীয় প্রশাসন বা পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

নিজের নিরাপত্তার জন্য বিশেষ কোনো দিন ছাড়া স্বর্ণ অলঙ্কার পরে রাস্তায় না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। একইসাথে সামাজিক মাধ্যমে এই খবরটি শেয়ার করে অন্যদের সচেতন করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

দীর্ঘদিনের অপরাধকেন্দ্র বহদ্দারহাট এলাকায় আবারো ছিনতাই, প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষোভ স্থানীয়দের

বহদ্দারহাটে ছিনতাইকারীর হামলা: পথচারীর গলায় চেইন ছিনিয়ে পেটে ছুরি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

আপডেট সময় : ০৮:০৭:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫