চট্টগ্রাম ০৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বেনাপোল সীমান্তে ভারতীয় শাড়ি-কসমেটিক্সসহ ৫ লাখ ৮১ হাজার টাকার চোরাচালানি পণ্য জব্দ ডবলমুরিং-হালিশহরে মাদক, চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলের অভিযোগ; স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যবস্থা চেয়ে আবেদন রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা মনে করল বেতাগীর মানুষ, নিহতদের রুহের মাগফিরাত কামনা

বেতাগীতে সিডরে নিহতদের স্মরণে নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরিফ সুজন, বেতাগী প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বেতাগীতে ২০০৭ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরে নিহতদের স্মরণে আলোচনা সভা, নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বেতাগী প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সিডরে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডর ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালায়। বিষখালী নদীর তীরবর্তী জনপদ বেতাগীও রক্ষা পায়নি সেই বিভীষিকা থেকে। প্রবল জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে মুহূর্তেই পানিতে তলিয়ে যায় চেনা গ্রাম। সরকারি হিসাব অনুযায়ী বেতাগী উপজেলায় মোট ৩১ জনের মৃত্যু হয়—এর মধ্যে শিশু ২, নারী ৪ ও পুরুষ ২৫ জন। আহত হন অন্তত এক হাজার মানুষ। শুধু সরিষামুড়ি ইউনিয়নেই মারা যান ২২ জন।

প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রভাষক আবুল বাসার খানএর সঞ্চালনায় আয়োজিত স্মরণসভায় উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) বেতাগী উপজেলা কমিটির সভাপতি সাইদুল ইসলাম মন্টু, সবুজ কাণন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলু, বেতাগী নাগরিক ফোরামের সভাপতি লায়ন শামীম সিকদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন খানসহ শিক্ষক, সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, “সিডরের সেই বিভীষিকাময় রাতের কথা মনে পড়লে আজও শিউরে ওঠে শরীর। অনেক পরিবার আজও তাদের হারানো প্রিয়জনদের স্মৃতি নিয়ে বেঁচে আছে। এখনো অনেকে স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।”

এসময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

ঘূর্ণিঝড় সিডরের ভয়াবহতা মনে করল বেতাগীর মানুষ, নিহতদের রুহের মাগফিরাত কামনা

বেতাগীতে সিডরে নিহতদের স্মরণে নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৫:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫