চট্টগ্রাম ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণ দামুড়হুদায় মটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু চুয়াডাঙ্গায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ

বিচারক আব্দুর রহমানের দায়ের করা মামলায় একমাত্র আসামি প্রাক্তন সেনাসদস্য লিমন মিয়া

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা: বাবার দায়ের করা মামলায় আসামি সাবেক সেনাসদস্য লিমন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী মহানগর দায়রা জজ আব্দুর রহমান নিজেই তার ছেলে তাওসিফ রহমান সুমন (১৬) হত্যার ঘটনায় মামলা করেছেন। শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে মামলার এজাহারে সই করে ছেলের মরদেহ নিয়ে জামালপুরের গ্রামের বাড়ি রওনা দেন তিনি। পরে রাজপাড়া থানা পুলিশ মামলাটি রেকর্ড করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র গাজিউর রহমান বিকেলে গণমাধ্যমকে জানান, “বিচারক নিজেই বাদী হয়ে মামলা করেছেন। মামলার একমাত্র আসামি লিমন মিয়া (৩৪) বর্তমানে পুলিশ হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসা শেষে তাকে আদালতে পাঠানো হবে।”

পুলিশ জানায়, আসামি লিমন মিয়ার বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার মদনেরপাড়া ভবানীগঞ্জ গ্রামে। তার বাবা এসএম সোলায়মান শেখ। সেনাবাহিনীর প্রাক্তন সৈনিক লিমনের চাকরি ২০১৮ সালে চলে যায়। পরবর্তীতে তিনি বিয়ে করলেও সংসার টেকেনি।

জানা যায়, বিচারক আব্দুর রহমানের স্ত্রী তাসমিন নাহার লুসীর সঙ্গে লিমনের পরিচয় ছিল দীর্ঘদিনের। তিনি তাসমিন নাহারের কাছ থেকে টাকা নিতেন এবং সম্প্রতি টাকা দেওয়া বন্ধ করলে ব্ল্যাকমেইল শুরু করেন। এ ঘটনায় গত ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাসমিন নাহার।

রাজশাহীতে কর্মরত বিচারক আব্দুর রহমান সম্প্রতি ডাবতলা এলাকায় স্ত্রী ও ছেলে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ওই বাসায় গিয়ে লিমন তাওসিফকে ছুরিকাঘাতে হত্যা করে। এতে গুরুতর আহত হন তাসমিন নাহার। ধস্তাধস্তির সময় লিমন নিজেও আহত হয়।

তিনজনকেই রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাওসিফকে মৃত ঘোষণা করেন। শুক্রবার সকালে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে তাওসিফের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ফরেনসিক বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. কফিল উদ্দিন ও প্রভাষক শারমিন সোবহান কাবেরী ময়নাতদন্ত করেন। ময়নাতদন্ত শেষে বিচারক আব্দুর রহমান ছেলের মরদেহ দেখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যরা তাওসিফের দাফনের প্রস্তুতি সম্পন্ন করেন। নিহত তাওসিফ রাজশাহী গভ. ল্যাবরেটরি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

বিচারক আব্দুর রহমানের দায়ের করা মামলায় একমাত্র আসামি প্রাক্তন সেনাসদস্য লিমন মিয়া

রাজশাহীতে বিচারকের ছেলেকে হত্যা: বাবার দায়ের করা মামলায় আসামি সাবেক সেনাসদস্য লিমন

আপডেট সময় : ১২:০৯:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫