চট্টগ্রাম ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
নিয়োগ বিজ্ঞপ্তিঃ
বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় আধুনিক সকল ফিচার যুক্ত  জাতীয় অনলাইন নিউজ পোর্টাল এবং মাল্টিমিডিয়া দৈনিক সারাদেশ ৭১  নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধনের আবেদনের  জন্য অপেক্ষমান দেশের অন্যতম প্রথম সারির অনলাইন পোর্টাল ও মাল্টিমিডিয়ার জন্য সংবাদদাতা আবশ্যক, বিশেষ সংবাদদাতা (৪),  ক্রাইম রিপোর্টার (৫), স্টাফ রিপোর্টার (১০), বিভাগীয় ব্যুরো (৩) উপজেলা প্রতিনিধি (১০), বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (৪),  মাল্টিমিডিয়া রিপোর্টার (সকল জেলা ও উপজেলার জন্য) (১০) ইউনিয়ন প্রতিনিধি (৫)  আবেদনের জন্য সিভি, জাতীয় পরিচয় পত্র, আবেদন পাঠাবেন saradesh71@gmail.com এই মেইলে।
সংবাদ শিরোনামঃ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি হাতীবান্ধা-পাটগ্রামে বিজিবির পৃথক অভিযান, উদ্ধার ভারতীয় পণ্য নজরুল বর্ষ ঘিরে পীরগঞ্জে বর্ণাঢ্য আয়োজন বিদ্রোহী কবির চেতনায় উখিয়ায় সাংস্কৃতিক প্রতিযোগিতা নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১ পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি, দুই প্রবাসীর ঘরে লুট: স্বর্ণ-নগদ টাকা ও সিসিটিভির হার্ডডিস্ক নিয়ে যাওয়ার অভিযোগ কচুয়ায় ২৫ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা উখিয়ায় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর শান্তিপূর্ণ সহাবস্থান নিয়ে অংশীজন সংলাপ জননিরাপত্তায় দক্ষ SWAT গড়তে চট্টগ্রামে বিশেষ প্রশিক্ষণ বৈষম্যহীন সমাজ গঠনে কবি নজরুলের বিকল্প নেই: কটিয়াদীতে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন

পরকীয়া প্রেমের জেরে বন্ধুর হাতে খুন আশরাফুল, ডিবি পুলিশের চাঞ্চল্যকর তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

ত্রিভুজ প্রেমের জেরে আশরাফুল হত্যার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন: গ্রেপ্তার জরেজুল ও প্রেমিকা শামীমা

আশিকুজ্জামান রানা
  • আপডেট সময় : ১০:১৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
সারাদেশ ৭১ নিউজ – নির্ভরযোগ্য অনলাইন সংবাদ মাধ্যম গুগল নিউজ (Google News) ফিডটি

লালমনিরহাট প্রতিনিধিঃ

রাজধানীতে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের ২৬ খণ্ড মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো দেশজুড়ে নেমে আসে চাঞ্চল্য। গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি নীল রঙের ড্রামে তার মরদেহের টুকরো পাওয়া যায়। তদন্তে নেমে ডিবি পুলিশ স্বল্প সময়ের মধ্যেই উন্মোচন করে ভয়াবহ এই হত্যার রহস্য।

ডিবি সূত্রে জানা গেছে, ত্রিভুজ প্রেমের জেরে ঘটে এ হত্যাকাণ্ড। আশরাফুল ও তার বন্ধু জরেজুল ইসলাম—দুজনেই বিবাহিত নারী শামীমা আক্তারের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। বন্ধুত্বে ফাটল ধরায় একপর্যায়ে আশরাফুলকে নির্মমভাবে খুন করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, আশরাফুলকে প্রথমে বালিশ চাপা দিয়ে হত্যা করা হয় এবং পরে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে নিশ্চিত করা হয় মৃত্যু। এরপর দুই দিন মরদেহ বাসার ভেতরে রাখার পর ২৬ টুকরো করে দুটি ড্রামে ভরে হাইকোর্ট সংলগ্ন এলাকায় ফেলে দেওয়া হয়।

ডিবি পুলিশ গতকাল শুক্রবার রাতে কুমিল্লা থেকে প্রধান আসামি জরেজুল ইসলামকে গ্রেপ্তার করে। একই রাতে র‍্যাব-৩ লাকসাম থেকে প্রেমিকা শামীমা আক্তারকে আটক করে।

শামীমা কুমিল্লার বাসিন্দা। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বামী বিদেশে অবস্থান করছেন। তিন বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জরেজুলের সঙ্গে পরিচয় হয় তার। দেশে ফিরে আসার পর তাদের ঘনিষ্ঠতা বাড়ে।

ডিএমপির যুগ্ম কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম বলেন, “ত্রিভুজ পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। আশরাফুল তার বন্ধু ও প্রেমিকার হাতে খুন হয়েছেন। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এই ভয়াবহ হত্যাকাণ্ডে নতুন করে আলোচনায় এসেছে সামাজিক যোগাযোগমাধ্যমের বিপথগামী সম্পর্ক ও নৈতিক অবক্ষয়ের বিষয়টি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

পরকীয়া প্রেমের জেরে বন্ধুর হাতে খুন আশরাফুল, ডিবি পুলিশের চাঞ্চল্যকর তদন্তে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

ত্রিভুজ প্রেমের জেরে আশরাফুল হত্যার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন: গ্রেপ্তার জরেজুল ও প্রেমিকা শামীমা

আপডেট সময় : ১০:১৬:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫